Saturday, April 4, 2026

কেন্দ্রীয় সরকারি চাকরির টোপে খোয়া গেল ১৬ লাখ টাকা!

Date:

Share post:

কাশীপুরের গান ও সেল ফ্যাক্টরিতে চাকরি পাওয়ার আশায় ১৬ লক্ষ টাকা খোয়ালেন দুই যুবক। অভিযোগ, গান ও সেল কোম্পানির উচ্চ পদস্থ আধিকারিক হিসেবে পরিচয় দেন মৃত্যুঞ্জয় প্রসাদ নামের এক ব্যক্তি। দাবি করেন, তিনি কাশীপুর (Cossipure) গান ও সেল ফ্যাক্টরিতে (Gun And Shell Factory) উচ্চপদে কর্মরত। তাঁর হাতে কোটায় চাকরিতে নিয়োগ করার ক্ষমতা আছে। কেন্দ্রীয় সরকারি চাকরি পাওয়ার আশায় এই টাকা দেন চাকরিপ্রার্থীরা। কিন্তু পরে দেখা যায়, সেই সব নিয়োগপত্র ও কার্ড ভুয়ো। কাশীপুর থানায় অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।

অভিযুক্ত মৃত্যুঞ্জয় প্রসাদের বাড়ি উত্তর ২৪ পরগানার বারুইপুরে। তাঁর কথার ফাঁদে পড়ে অনেকেই চাকরি পাওয়ার আশায় টাকা দেন বলে অভিযোগ। টাকা হাতে পাওয়ার পরে অভিযুক্ত মৃত্যুঞ্জয় তাঁদের নিয়োগ পত্র ও আইকার্ড দেন। কিন্তু এরপরই বাধে বিপত্তি। কাশীপুর গান ও সেল কোম্পানিতে (Gun And Shell Factory) তাঁরা যোগ দিতে গেলে কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয় এমন কোনও নিয়োগ করা হয়নি বা এই টাকা নেওয়া সম্পর্কিত কোনও তথ্য তাদের কাছে নেই। মৃত্যুঞ্জয় প্রসাদের দেওয়া নিয়োগপত্র ও আই কার্ড সম্পূর্ণ ভুয়ো।

এরপরেই এই দুই প্রতারিত কাশীপুর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে জানিয়েছে, এই প্রতারণার শিকার অনেকেই। টাকা হাতানোর পরিমাণও কম নয়, কোটি টাকাও ছাড়িয়ে যেতে পারে। তবে এখন বেপাত্তা মৃত্যুঞ্জয় প্রসাদ। পুলিশ তল্লাশি শুরু করেছে।

Related articles

ভোটযুদ্ধে নজরে মালদহ, তৃণমূল সভানেত্রীর রোড-শো-এ ইংরেজবাজারে জনসমুদ্র 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে শনিবার মালদহ জেলাজুড়ে ম্যারাথন প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, রতুয়া ও মালতীপুরের...

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...