Friday, June 26, 2026

দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের প্রস্তুতি বৈঠকে মমতা

Date:

Share post:

অক্ষয় তৃতীয়ায় দিঘায় জগন্নাথ মন্দির (Jagannath Temple, Digha) উদ্বোধন নিয়ে বুধবার প্রস্তুতি বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিকেলের এই বৈঠকে উপস্থিত থাকবেন মন্দিরের জন্য গঠিত ট্রাস্টের সদস্যরা। পাশাপাশি একাধিক মন্ত্রী থেকে শুরু করে মুখ্যসচিব, সংশ্লিষ্ট দফতরের সচিব এবং জেলা প্রশাসনের কর্তারাও যোগ দেবেন বলে জানা গেছে।

সোমবার উদ্বোধন হয়েছে কালীঘাটের স্কাইওয়াক। বাংলার মুকুটা জুড়েছে নয়া পালক। নববর্ষের আগের সন্ধ্যায় স্কাইওয়াক উদ্বোধনে খুশি বাংলার মানুষ। সেই পথ ধরে পয়লা বৈশাখ কালীঘাটে মানুষের ঢল নামে। এবার পালা রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের। আর এই মন্দিরের উদ্বোধনের আগে সব খুঁটিনাটি জানতে উদ্যোগী খোদ মুখ্যমন্ত্রী। অন্তত ১৫ হাজার ভক্ত, সাধারণ মানুষ আগামী ৩০ এপ্রিল দিঘার মন্দির উদ্বোধনে উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই অনুষ্ঠানের দিন যাতে সেখানকার সরকারি বাংলোগুলোতে যাতে অতিথিদের থাকার ব্যবস্থা করা যায় তা নিয়ে প্রস্থ আলোচনা সেরেছেন মুখ্যসচিব। উদ্বোধনের দিনে কোন দফতরের কী দায়িত্ব থাকবে, তারই রূপরেখা বুধবারের বৈঠকে তৈরি হবে বলে নবান্ন (Nabanna) সূত্রে খবর। দিঘার ওই মন্দির পরিচালনার দায়িত্ব থাকবে ইসকনের (ISCON) হাতে।

 

Related articles

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...