Saturday, April 4, 2026

আফগানিস্তানে ভূমিকম্প, বুধের ভোরে কেঁপে উঠলো দিল্লিসহ উত্তর ভারতের একাংশ!

Date:

Share post:

বুধের কাকভোরে কেঁপে উঠল আফগানিস্তান (Earthquake in Afghanistan)। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৫.৬। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (EMSC) দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার ভারতীয় সময় ভোর ৪টে ৪৪ মিনিট নাগাদ যে ভূমিকম্প অনুভূত হয়েছে তার উৎসস্থল আফগানিস্তানের বাঘনাল থেকে ১৬৪ কিলোমিটার পূর্বে ভূপৃষ্ঠ থেকে প্রায় ৭৫ কিলোমিটার গভীরে। প্রতিবেশী রাষ্ট্রের কম্পনের প্রভাব পড়েছে ভারতেও। দিল্লিসহ (Delhi) উত্তর ভারতের একাংশে ভূমিকম্প অনুভূত হয়েছে বলে সমাজমাধ্যমে দাবি করেছেন অনেকে।

আফগানিস্তানের ভূমিকম্প নতুন কিছু নয়। গত মার্চ মাসে ১৩ এবং ২১ তারিখে দুটি ভূমিকম্পের সাক্ষী থেকেছে এই দেশ। বুধবার আফগান ভূমি কেঁপে ওঠার কয়েক ঘণ্টা আগে কম্পন অনুভূত হয় ফিলিপিন্সে, মাত্রা ছিল ৫.৬। এদিন ভোরের আলো ঠিকভাবে ফুটে ওঠার আগে এভাবে কম্পন অনুভূত হওয়ায় আতঙ্কে বাড়িঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েন সাধারণ মানুষ। হতাহতের কোনও খবর এখনও পর্যন্ত মেলেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা চলছে।

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...