Friday, April 3, 2026

বাংলা নববর্ষে নতুন করে সেজে উঠলো ফ্যান্সি জুয়েলার্স, উপচে পড়া ভিড় প্রথম দিনেই

Date:

Share post:

১৪৩২ সালের প্রথম দিনেই (Bengali New Year Day) মহা ধুমধাম করে দক্ষিণ কলকাতার (South Kolkata) টালিগঞ্জ সংলগ্ন ৩৭৮ রায় বাহাদুর রোড ঠিকানার তিন রাস্তার মোড়ে ফ্যান্সি জুয়েলার্সের (Fancy Jewelers) নয়া ভবন সেজে উঠলো। আর সেখানেই উপচে পড়া ভিড় ক্রেতাদের। পয়লা বৈশাখের বিশেষ অফারে গয়নার মজুরিতে ৩০ শতাংশ ছাড় তৎসহ নানান উপহার এবং পুরস্কার হিসেবে স্কুটি (Scooty) জিতে নেওয়ার সুযোগ ছিল। যা সববয়সী ক্রেতাদের কাছে যথেষ্ট আকর্ষণীয় হয়ে ওঠে বলেই জানালেন ফ্যান্সি জুয়েলার্সের কর্ণধার বাবু সরকার (Babu Sarkar)। সারা বছরই একাধিক চমক এবং অফার থাকে বলে জানিয়েছেন ম্যানেজার অভিজিৎ দাস।

সোনা (Gold) শুধু গয়না নয় ভবিষ্যতের সঞ্চয়ের অন্যতম নামও বটে। কিন্তু নিত্যদিন ক্রমবর্ধমান সোনার দাম সাধারণ মানুষের মহার্ঘ ধাতুর কেনাকাটার মানসিকতায় প্রভাব ফেলেছে। তার মাঝেই ক্রেতাদের স্বস্তি দিতে ফ্যান্সি জুয়েলার্সের (Fancy Jewellers)আকর্ষণীয় অফার। এখানে মাত্র হাজার টাকা থেকে শুরু করে তিন লক্ষ টাকার মধ্যে পায়ের আঙ্গটা থেকে শুরু করে সোনার নাকছাবি, আংটি, পেন্ডেন্ট পাওয়া যাচ্ছে। হলমার্ক সোনার গয়নার পাশাপাশি হিরের ফ্যান্সি ডিজাইন বা বিয়ের স্পেশাল কালেকশন দেখতে ফ্যান্সি জুয়েলার্সে বৈশাখের প্রথম দিন থেকেই যথেষ্ট ভিড় লক্ষ্য করা গেল।

 

 

Related articles

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...