Tuesday, June 23, 2026

রাজধানীতে চাকরিহারারা: সুপ্রিম শুনানির আগেই চাকরি ফেরানোর দাবি

Date:

Share post:

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে মধ্যশিক্ষা পর্ষদের (WBSSE) দায়ের করা মামলা শুনানি সম্ভাবনা। তার আগেই রাজধানীতে আন্দোলনে চাকরিহারা যোগ্য শিক্ষকরা (untainted teachers)। শুনানির দিকে তাকিয়ে রয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক সমাজ। কলকাতায় শিক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় তাঁরা স্পষ্ট করে দিয়েছিলেন ১৭ এপ্রিল সুপ্রিম কোর্টে (Supreme Court) কারা কি অবস্থান নেন তা দেখে তারা পরবর্তী পদক্ষেপ বিবেচনা করবেন। বুধবার দিল্লির যন্তরমন্তরের সামনে অবস্থান বিক্ষোভ চলাকালীন তাঁরা বার্তা দিলেন তাঁরা প্রায় এক মাস ব্যাপী আন্দোলন চালিয়ে যাবেন। মূলত বাংলাতেই আন্দোলন জারি থাকবে।

সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে বাংলার বিরাট সংখ্যায় স্কুল শিক্ষক সংকটে পড়বে ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীর চাকরি চলে যাওয়ার সিদ্ধান্তে। সেই মতো রায়ের পুণর্বিবেচনার (review petition) আবেদন জানানো হয় মধ্যশিক্ষা পর্ষদের তরফে। সুপ্রিম কোর্টে রাজ্যের তরফেও রায় পুণর্বিবেচনার আবেদনে রিভিউ পিটিশন দাখিল করার প্রস্তুতি শুরু হয়েছে। তার আগেই মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) দায়ের করা আবেদনের শুনানির সম্ভাবনা বৃহস্পতিবার।

মধ্যশিক্ষা পর্ষদের মামলার শুনানির দিকে তাকিয়ে যোগ্য চাকরিহারা শিক্ষকরা। সেই শুনানিতে একদিকে শিক্ষক না থাকায় বঞ্চিত রাজ্যের বিপুল সংখ্যায় পড়ুয়ার জন্য যেমন সওয়াল চালাবে মধ্যশিক্ষা পর্ষদ (WBSSE), তেমনই রায়ের পুণর্বিবেচনায় (review) চাকরি বাতিলের রায়েরও বদল হওয়ার আশা রাখছেন চাকরিহারা শিক্ষকরা। সেই মামলায় কারা মধ্যশিক্ষা পর্ষদের বিরোধিতা করছে তার উপরই কারা চাকরিহারা শিক্ষকদের পাশে রয়েছেন, তা নিয়ে সিদ্ধান্ত নেবেন আন্দোলনে নামা শিক্ষক সমাজ।

বুধবার যন্তর মন্তরের বাইরে শিক্ষক সমাজের ৭০ জন অবস্থান বিক্ষোভে বসেন। তাঁরা তাঁদের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানান। সংবিধানের উল্লেখ করে তাঁরা তাঁদের দাবি পেশ করেন।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...