Monday, April 6, 2026

আন্দোলন করুন দিল্লিতে! নেতাজি ইনডোরের সভা থেকে সুর বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

দিল্লির সরকার একতরফাভাবে ওয়াকফ সংশোধনী আইন এনেছে। তাহলে বাংলায় আন্দোলন কেন, আন্দোলন করুন দিল্লিতে। বুধবার নেতাজি ইনডোরে ইমাম-মোয়াজ্জিনদের সমাবেশে স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রকে রীতিমতো তুলোধোনা করে তিনি সুর বেঁধে দিলেন ওয়াকফ আন্দোলনের।

মুখ্যমন্ত্রী এদিন সাফ জানান, সংশোধিত ওয়াকফ আইন যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরোধী। দিল্লির সরকার বদলালেই ওয়াকফ আইন বদলাবে। তিনি বলেন, এলাকায় শান্তি বজায় রাখুন। এখানে আমি আছি। বাংলায় ওয়াকফ সংশোধনী আইন লাগু হবে না। তাই আন্দোলনে অভিমুখ হোক দিল্লি। সেখানে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির দ্বারস্থ হওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। দিল্লিতে রাজধানীর বুকে সেই আন্দোলনে তৃণমূল সাংসদরাও পাশে থাকবে। এই আইনের বিরোধিতায় ইন্ডিয়া জোটের শরিকদেরও ঐক্যবদ্ধ হয়ে লড়ার বার্তাও দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, বিজেপির কথায় দয়া করে অশান্তি করবেন না। কেউ অশান্তি করলে কন্ট্রোল করুন। এরপরই তিনি বলেন, আর বছরখানেক, তারপরই দিল্লির ক্ষমতায় আসবে নতুন দল। দিল্লির সরকার বদলালেই আইনও বদলাবে।

আরও পড়ুন – নবীনকে স্বপ্নের দিশা: নৈহাটি ব্রাত্যজনের ১০ বছর পূর্তিতে একগুচ্ছ নাটকের ডালি

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...