Tuesday, June 23, 2026

বাম-বিজেপির চক্রান্ত, তারাই নানা কথা বলছে! চাকরি বাতিল প্রসঙ্গে ফের সরব মুখ্যমন্ত্রী

Date:

Share post:

বাংলায় ২৬ হাজার চাকরি বাতিল করা হয়েছে একতরফাভাবে। বাম-বিজেপি চক্রান্ত করে এই চাকরি খেয়েছে। ওরাই চাকরি খেয়েছে, আবার ওরাই কথা বলছে। বুধবার নেতাজি ইনডোরে ওয়াকফ সমাবেশেও এসএসসির চাকরি বাতিল নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, সংসদে ওয়াকফ বিলের প্রতিবাদে সুর চড়িয়েছিলেন তৃণমূল সাংসদরা। এই পরিপ্রেক্ষিতেই তিনি এসএসসির চাকরি বাতিলের বিষয়টি উত্থাপন করে বলেন, অনেক সময় বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। চাকরি বাতিলের নেপথ্যে বাম-বিজেপির চক্রান্ত ছিল। এক পাক্ষিক মনোভাবের ফলেই যোগ্যরা বিচার পাননি। এদিন মুখ্যমন্ত্রী বলেন, চাকরি যারা খেলই এখন তারাই বড় বড় কথা বলছে। কিন্তু তারা কিছুই করবে না। গত সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের কনভনেশনে মুখ্যমন্ত্রী জানান, যোগ্য একজনেরও চাকরি যাবে না। একাধিক বিকল্প পরিকল্পনা তিনি করে রেখেছেন। মুখ্যমন্ত্রী জানান, কারও সার্ভিস ব্রেক যাতে না হয়, তা তিনি দেখবেন। কিন্তু সেজন্য কাজ করে যেতে হবে। দু’টো মাস কষ্ট করার সুফল পাবেন চাকরিহারা যোগ্যরা। উল্লেখ্য, গত সপ্তাহে শিক্ষামন্ত্রীও চাকরিহারাদের সঙ্গে বৈঠক করেন।

আরও পড়ুন – জোড়া খুনের পাশাপাশি সব হিংসার তদন্ত: সিটের রিপোর্ট পেশে সময়সীমা নির্দিষ্ট

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...