Wednesday, April 8, 2026

মানুষের সেবার কোনও সময়সীমা থাকে না! সেবাশ্রয়ের তুলনা দিয়ে কেন্দ্রকে বার্তা অভিষেকের

Date:

Share post:

কেন্দ্রীয় সরকারের জনবিরোধী সব সিদ্ধান্তের জন্য দেশের সাধারণ মানুষ স্বাস্থ্যক্ষেত্রেও সংকটের মুখে দাঁড়িয়ে। বৃহস্পতিবার এক্স বার্তায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের সেবাশ্রয়ের তুলনা দিয়ে কেন্দ্রকে একহাত নিয়েছেন।

তিনি লিখেছেন, ৭০ শতাংশ ভারতীয় চিকিৎসা বিল মেটাতে গিয়ে সংকটের মুখে পড়েন। আর কেন্দ্রের সরকার তাদের ত্রাণ প্রদানের পরিবর্তে স্বাস্থ্য ও জীবন বিমার উপর জিএসটি আরোপ করেছে। তারপর ৯০০টিরও বেশি প্রয়োজনীয় ওষুধের দাম বাড়িয়ে মানুষকে আরও সংকটের মুখে ফেলে দিয়েছে। কেন্দ্রের এই অবিবেচক সিদ্ধান্তের বিরুদ্ধে গর্জে উঠে অভিষেক জানান, ডায়মন্ড হারবারে আমরা চিকিৎসা পরিষেবার প্রতিশ্রুতিকে সময়সীমার মধ্যে আবদ্ধ রাখিনি। সেবাশ্রয় আনুষ্ঠানিকভাবে শেষ হলেও, আমাদের সংকল্প মানুষকে পরিষেবা দিয়ে যাওয়া। সেই কাজ অবিরত চলছে। এদিনও ১৮ জনকে জীবনদায়ী ওষুধ দেওয়া হয়েছে। কারণ আমরা বিশ্বাস করি, প্রকৃত সেবার মেয়াদ শেষ হওয়ার তারিখ থাকে না। আমরা শুধু নির্বাচনের মরশুমে পরিযায়ী রাজনীতিবিদদের মতো হাওয়ায় কথা ভাসাই না, আমরা আমরা সর্বদাই মানুষের পাশে থাকি। জনগণের ভালোবাসা আর বিশ্বাস ছাড়া আমরা আর কিছুই চাই না।

আরও পড়ুন – মুর্শিদাবাদে অশান্তি নিয়ন্ত্রণে বৈঠক রাজ্য পুলিশের সিটের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...