Monday, June 8, 2026

ওয়াকফ বিরোধী আন্দোলনে ডায়মন্ড হারবার পুলিশের ভূমিকায় খুশি অভিষেক

Date:

Share post:

কেন্দ্রীয় সরকারের ওয়াকফ সংশোধনী আইনের (WAQF ammendment act) বিরোধিতায় রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ কর্মসূচি চলছে। উস্কানি ও প্ররোচনায় বেশ কিছু জেলায় দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে পরিস্থিতি যথেষ্ট শান্তিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করেছে ডায়মন্ড হারবার পুলিশ প্রশাসন (Diamond Harbour Police)। আন্দোলনের মধ্যে সম্প্রীতি বজায় রাখার জন্য ডায়মন্ড হারবার পুলিশ জেলার গোটা টিমকে প্রশংসায় ভরিয়ে দিলেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বুধবার রাতে এক্স হ্যান্ডেলে এই সংক্রান্ত পোস্টও করেন তিনি।

অভিষেক লেখেন, সমাজরক্ষার ক্ষেত্রে আপনাদের ক্লান্তিহীন ও নিরলস প্রচেষ্টা শ্রদ্ধা ও সম্মানের দাবি রাখে। একইসঙ্গে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য সব ধর্মের মানুষকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ লিখেছেন, জেলা প্রশাসনের প্রতি আপনাদের আস্থা, ভরসা এবং ঐক্য বজায় রাখার জন্য আপনাদের প্রতিজ্ঞা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে শান্ত পরিবেশ রক্ষার ক্ষেত্রে। পোস্টের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছেন অভিষেক। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ডায়মন্ড হারবার পুলিশ জেলার অ্যাডিশনাল পুলিশ সুপার (জোনাল) মিথুনকুমার দে (Mithun Kr Dey) ওয়াকফ আইন বিরোধী আন্দোলনকারীদের শান্তিপূর্ণ প্রতিবাদের আর্জি জানাচ্ছেন। তাঁদের প্রতিবাদে রাস্তাঘাটে সাধারণ মানুষকে যাতে কোনওরকম দুর্ভোগের মধ্যে না পড়তে হয়, সেই নিয়েই সচেতনতার বার্তা দিচ্ছেন ওই পুলিশ আধিকারিক।

 

Related articles

দেশের আকাশেও এবার মেরুজ্যোতি, সৌরঝড়ের প্রভাব ভারতেও

ভারতের আকাশেও এবার মেরুজ্যোতি দেখার অপেক্ষা! সূর্যের বুকে তীব্র বিস্ফোরণ ঘটার এবার আঁচ পৃথিবীর বুকেও লাগার সম্ভাবনা। মাত্র...

বিধানসভার পরে লোকসভাতেও ভাঙন! কাকলিকে মুখ্য সচেতক করে স্পিকারকে চিঠি ‘তৃণমূল ব্লক’-এর

রাজ্য বিধানসভার পরে লোকসভা। ভাঙন ধরল তৃণমূলে (TMC)। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...