Saturday, April 4, 2026

স্টার্কের বোলিং দেখে হতবাক অক্ষর পটেলও

Date:

Share post:

১২ বলে ১২টা ইয়র্কার, মিচেল স্টার্ককে(Mitchell Starc) দেখে হতবাক অধিনায়ক অক্ষর পটেলই(Axar Patel)। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে অবিশ্বাস্য জয়। ম্যাচ শেষে অস্ট্রেলিয়ান তারকাকে নিয়ে উচ্ছ্বসিত অক্ষর পটেল। ম্যাচের শেষ ওভারে কার্যত রাজস্থান রয়্যালসের ব্যাটারদের দাঁড় করিয়ে রেখে দিয়েছিলেন মিচেল স্টার্ক। সেই একই কাজ করেছিলেন সুপার ওভারেও। সেইসঙ্গে জোড়া রান আউট। মিচেল স্টার্ক কেন অস্ট্রেলিয়ার কিংবদন্তী ক্রিকেটার সেটাই হয়ত আরও একবার বুঝিয়ে দিলেন তিনি।

রাজস্থান রয়্যালসের(Rajasthan Royals) বিরুদ্ধে ৪ ওভারে ৩৬ রান দিয়ে উইকেট নিয়েছেন একটা। কিন্তু শেষ ওভারে যে বোলিংটা তিনি করেছেন, তাতে ম্যাচের সেরা স্টার্ককে(Mitchell Starc) ছাড়া আর কাউকেই করা সম্ভব ছিল না। ম্যাচের ২০ তম ওভার এবং সুপার ওভার। সেই দুটো ওভারেই বাজিমাত মিচেল স্টার্কের। ২০তম ওভারে তিনি যখন বোলিং করতে যান সেই সময় রাজস্থান রয়্যালসের প্রয়োজন ছিল মাত্র ৯ রান। সেই জায়গা থেকেই দুরন্ত বোলিং করেন তিনি। সেই ওভারে একটা নো বল করলেও, প্রতিপক্ষকে প্রবল চাপে ফেলে দেন মিচেল স্টার্ক। সেইসঙ্গে তাঁর একের পর নন প্লেয়েবল ইয়র্কার।

দলের অধিনায়ক অক্ষর পটেল হলেও, “স্টার্কের এমন পারফরম্যান্স দেখে অবাক হয়ে গিয়েছিলেন তিনিও। ম্যাচ শেষে অক্ষর পটেল জানান, আমি ভেবেছিলাম স্টার্ক যদি তাঁর পরিকল্পনা কাজে লাগাতে পারে, তবে আমরা ফের ম্যাচে ফিরতে পারব। তিনি ম্যাচের ২০ তম ওভার এবং সুপার ওভারে বোলিং করেছিলেন। অর্থাৎ ১২ বলে ১২টা ইয়র্কার।  এই কারণেই তিনি অস্ট্রেলিয়ান কিংবদন্তী ক্রিকেটার”।

ম্যাচ শেষে সেরার পুরস্কারও ওঠে মিচেল স্টার্কের। গতবার কলকাতা নাইট রাইডার্স শিবিরে ছিলেন মিচেল স্টার্ক। যদিও এবার তাঁকে রাখেনি। সেই নিলাম থেকেই স্টার্ককে তুলে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস(Delhi Capitals)। স্টার্ককে ছাড়াটা যে কতটা বড় ভুল ছিল সেটা হয়ত এখন কেকেআরও বুঝতে পারছে।

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...