Thursday, June 25, 2026

বাংলাকে করিডোর করে মোষ পাচার! রাজ্যকে সতর্ক করল কেন্দ্র

Date:

Share post:

বাংলাকে করিডোর হিসাবে ব্যবহার করে প্রতিবেশী দেশে মোষ পাচার করা হচ্ছে বলে রাজ্যকে সতর্ক করল কেন্দ্রীয় সরকার। বিহার ও হরিয়ানা থেকে ট্রাকে করে মোষ উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার মধ্যে দিয়ে প্রতিবেশী অন্যান্য রাজ্য ও বিদেশে পাচার করা হচ্ছে। প্রতিদিন প্রায় ৪৫ গাড়ি করে মোষ পাচার করে দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে পুলিশ প্রশাসনের কাছ থেকে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে গরু ও মোষ পাচার রুখতে রাজ্য সরকারের তরফে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে তার সামগ্রিক তথ্য চাওয়া হয়েছে বলে সূত্রের খবর। এছাড়া উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলার পুলিশ প্রশাসনের তরফে কীভাবে নজরদারি চালানো হয়েছে এবং পাচার চক্রকে ধরতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তাও জানাতে বলা হয়েছে।

সূত্রের খবর, সম্প্রতি অসমে একাধিক মোষ পাচার রুখে দিয়েছে সেখানকার পুলিশ। গোসাইগাঁও এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার হয়েছে দু’টি মোষ, ধরা পড়েছে পাচারকারীরাও। নাগাঁও জেলায় এক ট্রাক ভর্তি ১৪টি মোষ উদ্ধার করেছে পুলিশ, গ্রেফতার হয়েছে এক ব্যক্তি। এই ঘটনার সূত্র ধরেই স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্য সরকারের কাছে পুরো বিষয়টির উপর একটি পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়েছে।

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...