Saturday, June 13, 2026

বারাসত জেলাশাসকের দফতরে অগ্নিকাণ্ড, নথি নষ্টের আশঙ্কা কর্মীদের

Date:

Share post:

বৃহস্পতিবার সকাল ন’টা নাগাদ বারাসতে জেলাশাসকের দফতরে অগ্নিকাণ্ডের (Barasat DM office fire incident) ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এদিন কর্তব্যরত নিরাপত্তাকর্মীরাই প্রথমে ট্রেজারির ১ নম্বর ঘর থেকে ধোঁয়া বেরতে দেখেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের একটি ইঞ্জিন। ঘণ্টা খানেকের প্রচেষ্টায় লোহার দরজা কেটে ভিতরে ঢুকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। একাধিক নথি এবং ল্যাপটপ পুড়ে যাওয়ায় প্রচুর তথ্য নষ্ট হয়েছে আশঙ্কা করছেন কর্মীরা।

ট্রেজারি ডিপার্টমেন্টে কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। হতাহতের কোনও খবর নেই, তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। উত্তর ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক এডিএম (জি) মনীষ মিশ্রা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন।প্রত্যক্ষদর্শীরা বলছেন, একটি ল্যাপটপ সম্পূর্ণ পুড়ে গিয়েছে। বেশ কিছু কাগজপত্র নষ্ট হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

 

Related articles

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই...

নৈহাটি জুটমিলে তালা: শ্রমিক সমস্য়ায় ময়দানে বিজেপির শ্রমিক সংগঠন!

একদিকে রাজ্যে নতুন শিল্প ও কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দেওয়ার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister Suvendu Adhikari)।...

রুদ্রনীলকে ‘স্নেহের চুমু’ মুনমুনের, অভিনেতা বিধায়কের-প্রশংসায় পঞ্চমুখ সুচিত্রাকন্যা

রাজনীতি রাজনীতির জায়গায় আর সৌজন্য-স্নেহ এই অনুভূতিগুলো একেবারেই আলাদা। 'আবার হাওয়া বদল' ছবির প্রিমিয়ারে এসে ঠিক যেন এই...

বিশ্বকাপে ফাঁকা গ্যালারি ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল ফিফা 

পায়ে পায়ে মাঠের লড়াই ধীরে সোশ্যাল মিডিয়ায় যে উন্মাদনা চোখে পড়েছে তার কতটা বাস্তবে ধরা পড়ছে স্টেডিয়ামে? ফিফা...