Saturday, June 27, 2026

গম্ভীরের সাপোর্ট স্টাফ থেকে বাদ অভিষেক নায়ার ও টি দীলিপ

Date:

Share post:

নিউজিল্যান্ড থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। চূড়ান্ত ব্যর্থ হয়েছিল ভারত(Team India)। তারই খেসারত দিল এবার ভারতীয় দলের ব্যাটিং কোচ এবং ফিল্ডিং কোচ। অভিষেক নায়ার(Abhishek Nayar) এবং টি দীলিপকে(T Dilip) দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল বিসিসিআই। যদিও সেই জায়গায় কোন দুজন আসবেন তা এখনও পর্যন্ত সিদ্ধান্ত কিছু হয়নি। তবে শোনা যাচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের আগেই ভারতীয় দলের ব্যাটিং কোচ ঠিক করে ফেলবে বোর্ড। আপাতত রায়ান টেন ডুসখাতেই চালাবেন ফিল্ডিং কোচের দায়িত্ব। আর প্রধান কোচ গৌতম গম্ভীর(Gautam Gambhir) তো রয়েছেনই।

বেশ কয়েকদিন আগেই চ্যাম্পিয়ন্স ট্রফি(Champions Trophy) চ্যাম্পিয়ন হয়েছে ভারত। সেই দলের কোচিং স্টাফে ছিলেন অভিষেক নায়ার এবং টি দীলিপও। সেখানে ভারতীয় দল সাফল্য পেলেও, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের বিশ্রী পারফরম্যান্স কিছুতেই মেনে নিতে পারছে না বোর্ড। অস্ট্রেলিয়া থেকে ভারতীয় দল ফেরার পরই চূড়ান্ত সমালোচনা আরম্ভ হয়েছিল। সেই সময় থেকেই ভারতের ব্যাটিং কোচকে সরানোর দাবীতে সোচ্চ্বার হয়েছিলেন প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা।

যদিও চ্যাম্পিয়ন্স ট্রফির কথা ভেবে সেই সময় কোনওরকম বড়সড় সিদ্ধান্ত নেওয়ার পথে হাঁটেনি বিসিসিআই(BCCI)। তবে অভিষেক নায়ার ও টি দীলিপের পারফরম্যান্সে যে বোর্ড কর্তারা একেবারেই খুশি ছিলেন না তা বোঝাই যাচ্ছিল। ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিরুদ্ধেও হারের পরও ভারতের ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করেছিল সকলে। সেইসঙ্গে গৌতম গম্ভীর থাকার পরও বাড়তি ব্যাটিং কোচ কেন রাখা হচ্ছে তা নিয়েও কথাবার্তা শুরু হয়েছিল।

গম্ভীর কোচ হওয়ার পরই অভিষেক নায়ারকে ব্যাটিং কোচ করে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু ভারতীয় দলকে সাফল্য দিতে পারেননি তিনি। সেই সময় কানাভুসো শোনা গিয়েছিল যে গম্ভীরের জন্যই নাকি অভিষেক নায়ারকে নিতে হয়েছিল।

তবে এবার সেই সিদ্ধান্ত বদলানোর পথেই হাঁটা শুরু করল বিসিসিআই। এরইসঙ্গে আরও একটা প্রশ্নও উঠতে আরম্ভ করেছে। তবে কি গৌতম গম্ভীরের ডানা ছাটা শুরু করল বিসিসিআই। এই নিয়েও কিন্তু ক্রিকেট মহলে চর্চা তুঙ্গে।

Related articles

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...

তোলাবাজি থেকে শ্লীলতাহানি- একাধিক অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

তোলাবাজি ও শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে (৬৫) গ্রেফতার করল পুলিশ। পুরসভার...