Saturday, April 4, 2026

ভারতীয় বাজারে মিলবে দেশীয় প্রযুক্তিতে তৈরি ডেঙ্গি ভ্যাকসিন! প্রদর্শনী শুরু দেশ জুড়ে 

Date:

Share post:

আর মাত্র এক বছরের অপেক্ষা, আগামী বছরই ভারতবর্ষের কোটি কোটি নাগরিক পেয়ে যাবেন দেশীয় প্রযুক্তিতে তৈরি ডেঙ্গি ভ্যাকসিন (Dengue Vaccine)। সুখবর শোনালো আইসিএমআর (ICMR)। মঙ্গলবার কলকাতায় আইসিএমআরের প্রাক্তন মহানির্দেশক বলরাম ভার্গব (Balaram Vargav) জানান, প্যানাসিয়া বায়োটেক এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ দীর্ঘদিন ধরে গবেষণার পর সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তি ব্যবহার করে ‘ডেঙ্গি–অল’ (Dengue All) নামের ভ্যাকসিন তৈরি করেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং চিকিৎসকদের আশা এর ফলে সংক্রমনে ব্যাপক হারে রাশ টানা সম্ভব হবে।

সূত্রের খবর, ‘ডেঙ্গি অল’ নামের এই ভ্যাকসিনটির তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। টেট্রাভ্যালেন্ট এই ভ্যাকসিনটি ডেঙ্গি ভাইরাসের চারটি স্ট্রেন (ডেন–১, ২, ৩, ৪) থেকেই সুরক্ষা দেবে। ইতিমধ্যে দেশজুড়ে শুরু হয়েছে ভ্রাম্যমান প্রদর্শনী। প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের সফল ট্রায়ালের পর তৃতীয় ধাপে দেশের ১৮টি রাজ্যের ১৯টি শহরের মোট ১০ হাজার ৩৩৫ জন প্রাপ্তবয়স্ক অংশগ্রহণ করেন। সব ঠিক থাকলে আশা করা হচ্ছে ২০২৬ সালের মাঝামাঝি সময়ের মধ্যেই এই ভ্যাকসিন বাজারে এসে যাবে।

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...