Saturday, April 4, 2026

ফিজিও সেনেন ফার্ণান্ডেজকেও সরিয়ে দিচ্ছে ইস্টবেঙ্গল

Date:

Share post:

ক্লেটন বিদায় হয়ে গেছে। এবার ইস্টবেঙ্গল(Eastbengal) শিবির ছাড়তে চলেছেন আরও এক সদস্য। না কোনও ফুটবলার নয়। এবার ইস্টবেঙ্গল স্কোয়াড থেকে বিদায় হতে চলেছে দলের ফিজিও সেনেন ফার্ণান্ডেজেরও(Senen Fernandez)। এবারের ইস্টবেঙ্গল চোট আঘাতে জর্জরিত ছিল। বারবারই দিকেই আঙুল উঠছিল। অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই চলছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। শোনা যাচ্ছে ইতিমধ্যেই নাকি তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কাজও প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন শুধুই সরকারীভাবে ঘোষণা হওয়ার অপেক্ষা।

এবারের আইএসএলে চূড়ান্ত ব্যর্থ হয়েছে ইস্টবেঙ্গল। তাদের সামনে এবার সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল চোট আঘাত। গোটা মরসুমে দলের কোচ কখনোই ইস্টবেঙ্গলের পুরো দলকে একসঙ্গে পায়নি। প্রতি ম্যাচেই কোনও না কোনও ফুটবলার চোট আঘাতের আওতায় পড়েছেন। আর সেই থেকেই দলের ফিজিওকে নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা। বারবারই কাঠগড়ায় উঠতে হয়েছে ফিজিও সেনেন ফার্ণান্ডেজকে। মরসুম কার্যত শেষ।  এই মুহূর্তে ইস্টবেঙ্গলের সামনে রয়েছে শুধু সুপার কাপ।

তার আগেই দল গঠন নিয়ে তোরজোড় শুরু হয়ে গিয়েছে লাল-হলুদ ব্রিগেডের অন্দরে। শোনাযাচ্ছে ক্লেটনকে আগেই ছেড়ে দেওয়া হয়েছে। যদিও তার পিছনে অন্য ঘটনা। এবার ফিজিওকেও সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত কার্যত পাকা হয়ে গেছে লাল-হলুদ শিবিরে। তবে তাঁর জায়গায় নতুন ফিজিও হিসাবে কে আসবেন তা এখনও পর্যন্ত নিশ্চিত হয়নি।

আইএসএলে এত চোট-আঘাত নিয়ে যে ইস্টবেঙ্গলও জেরবার হয়ে গেছিল তা বলার অপেক্ষা রাখে না। আইএসএল শেষ হওয়ার পরই দলের মেডিক্যাল দলে যে বদল আসবে সেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল। বিশেষ থংবই সিংটো আসার পর থেকেই একের পর এক বদল আসছে লাল-হলুদ শিবিরে। এবার সেঅ কাজটাও তাড়াতাড়ি করে ফেলল ইস্টবেঙ্গল। এই মুহূর্তে জোর কদমে চলছে ইস্টবেঙ্গলের সুপার কাপের প্রস্তুতি। তারপর যে ইস্টবেঙ্গল শিবিরে আরও নানান বদল আসতে চলেছে তা বলাই যায়।

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...