Tuesday, June 2, 2026

যোগ্যরা শিক্ষক-শিক্ষিকারা কাজে ফিরবেন, সুপ্রিম নির্দেশে জয় পর্ষদের

Date:

Share post:

মধ্যশিক্ষা পর্ষদের আবেদনে সাড়া, ২৬ হাজার চাকরিহারাদের সাময়িক স্বস্তি দিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতির বেঞ্চের। যাঁরা ‘অযোগ্য’ বলে চিহ্নিত হননি সেই সব নবম-দশম, একাদশ- দ্বাদশের শিক্ষক শিক্ষিকারা আপাতত স্কুলে গিয়ে নিজেদের কাজে যোগদান করতে পারবেন। ৩১ মে-র মধ্যে রাজ্যকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে, এবং ডিসেম্বরের ৩১ তারিখের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। মধ্যশিক্ষা পর্ষদের মামলায় বৃহস্পতিবার সুপ্রিম আদালতের এই পর্যবেক্ষণে স্বাভাবিকভাবেই কিছুটা হলেও নিশ্চিন্ত বোধ করছেন চাকরিহারাদের একাংশ। শীর্ষ আদালতের আজকের সিদ্ধান্তে মধ্যশিক্ষা পর্ষদের জয় দেখছে রাজনৈতিক মহলে একাংশ।

পড়ুয়াদের কথা চিন্তা করে আপাতত যোগ্য শিক্ষক-শিক্ষিকারা স্কুলে কাজে যেতে পারবেন বলে, এদিন শুনানিতে জানিয়ে দিল শীর্ষ আদালত। গত ৩ এপ্রিল সুপ্রিম আদালতের নির্দেশে ছাব্বিশ হাজারের চাকরি বাতিল করার পর থেকে এই সিদ্ধান্তের বিরোধিতায় রাজ্যজুড়ে সরব হয়েছেন চাকরিহারারা। কঠিন সময়ে চাকরীচ্যুতদের পাশে থেকেছেন মুখ্যমন্ত্রী- শিক্ষামন্ত্রী। আচমকা বিপুল পরিমাণে শিক্ষক-শিক্ষিকারা বরখাস্ত বলে রাজ্য শিক্ষা ব্যবস্থায় প্রভাব পড়তে পারে, সেই কারণ দেখিয়ে দ্রুত আদালতের দ্বারস্থ হয় মধ্যশিক্ষা পর্ষদ। এই আবেদনের সাড়া দিয়ে শর্তসাপেক্ষে বেশ কয়েকটি নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। এক, আপাতত যোগ্য শিক্ষক শিক্ষিকারা কাজে ফিরতে পারবেন। দুই , আগামী৩১ মে-র মধ্যে রাজ্যকে হলফনামা দিয়ে জানাতে হবে যে তারা চলতি বছরেই নিয়োগ প্রক্রিয়া শেষ করবেন। তিন, ৩১ ডিসেম্বরের মধ্যে গোটা নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়োগ শেষ করতে না পারলে কড়া ব্যবস্থা। চার, গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা স্কুলে ফিরতে পারবেন না এখনই। তাঁদের জন্য আগে নির্দেশ বহায় থাকছে।

Related articles

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...