Monday, June 8, 2026

শুক্র-শনিতে বন্ধ বাংলা সিকিম লাইফলাইন, ঘুরপথে যান চলাচলের ব্যবস্থা

Date:

Share post:

সংস্কারের কাজের জন্য শুক্র ও শনিবার বন্ধ থাকছে বাংলা- সিকিম লাইফলাইন। সংস্কারের কাজের কারণে উইকেন্ডে দশ নম্বর জাতীয় সড়ক (NH 10) বন্ধ রাখার সিদ্ধান্ত দেওয়া হয়েছে। ভারী যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। তবে পর্যটকদের কথা মাথায় রেখে এক ঘণ্টা অন্তর অন্তর ছোট গাড়ি চলবে।

গত মরশুমে বর্ষার সময় একাধিকবার ধস নেমে ১০ নম্বর জাতীয় সড়ক যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামী দুদিন সেখানেই মেরামতির কাজ চলবে বলে জানা গেছে। এই দুদিন ঘুরপথে শিলিগুড়ি থেকে কালিম্পং বা সিকিমের দিকে যেতে হবে।

 

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...