Monday, June 8, 2026

গোঘাটে একই পরিবারের তিন সদস্যের আত্মহত্যায় চাঞ্চল্য! 

Date:

Share post:

বৃহস্পতিবার সকালে হুগলির।গোঘাটের (Goghat, Hooghly) বেঙ্গাই পঞ্চায়েতের উপশালঝাড় গ্রামে শোকের ছায়া, গোয়াল ঘর থেকে উদ্ধার একই পরিবারের তিন সদস্যের ঝুলন্ত দেহ। ডাক্তারি পড়ুয়া ছেলের মৃত্যুর ঘটনার কারণেই অবসাদে জেরে আত্মঘাতী প্রৌঢ় দম্পতি, অনুমান এলাকাবাসীর। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে গোঘাট থানার পুলিশ (Goghat Police)।

স্থানীয় সূত্রে জানা গেছে, হুগলির নন্দী পরিবারের ডাক্তারি পড়ুয়া সন্তান (২১) আটমাস আগে আত্মহত্যা করেন। তারপর থেকেই ভেঙে পড়েছিল গোটা পরিবার। পাড়ার লোকেদের সঙ্গে মেলামেশাও বন্ধ করে দিয়েছিলেন কাশীনাথ নন্দী (৫৫) মমতা নন্দী (৪২) এবং অনিমা নন্দী (৭৫)।এদিন সকালে পরিবারের কাউকে বাইরে বেরতে না দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। খবর দেওয়া হয় গোঘাট থানায়। এরপর গোয়ালঘর থেকে বাড়ির তিন সদস্যের দেহ উদ্ধার করা হয়। মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

 

Related articles

মধ্যরাতে ধুন্ধুমার যাদবপুরে, হকার উচ্ছেদে নামল বুলডোজার! আটক সৃজন সহ ২ 

শেষমেশ জল্পনাই সত্যি হলো। তীব্র প্রতিরোধ, বাম-কংগ্রেসের স্লোগান, পুলিশের লাঠিচার্জ এবং প্রথম সারির নেতার গ্রেফতারির মধ্য দিয়ে কার্যত...

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...