Monday, June 8, 2026

গুড ফ্রাইডেতে কমছে মেট্রো পরিষেবা

Date:

Share post:

শুক্রবার গুড ফ্রাইডে। সরকারি ছুটি থাকার কারণে কবি সুভাষ-দক্ষিণেশ্বর রুটে আগামিকাল অন্যান্য দিনের তুলনায় মেট্রো পরিষেবা কমবে। কলকাতা মেট্রোর তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে শুক্রবার ২৬২ মেট্রোর পরিবর্তে ২৩৬ টি মেট্রো চলবে। প্রতিদিন ২৬২টি মেট্রো চলাচল করে কবি সুভাষ-দক্ষিণেশ্বর রুটে। গুড ফ্রাই ডে’র জন্য নর্থ-সাউথ করিডরে ১৮ এপ্রিল ২৬টি মেট্রো কম চলবে। দিনের প্রথম মেট্রো কবি সুভাষ ও দক্ষিণেশ্বর স্টেশন থেকে যথাক্রমে সকাল ৬টা ৫০ মিনিট ও সকাল ৬টা ৫৫ মিনিটে ছাড়বে এবং দিনের শেষ মেট্রো সংশ্লিষ্ট দুই স্টেশন থেকে যাত্রা করবে রাত সাড়ে ৯টা ও রাত ৯টা ২৮ মিনিটে। রাত সাড়ে ১০টায় কবি সুভাষ ও দমদম স্টেশন থেকে নাইট স্পেশাল সার্ভিস চলবে।

এদিকে, সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ রুটে আগামিকাল কমবে মেট্রো পরিষেবা। সপ্তাহের কাজের দিনগুলিতে ১০৬টি মেট্রো চলে। কাল তা কমে হবে ৯০টি। তবে দিনের প্রথম ও শেষ মেট্রোর সময়সূচিতে কোনও বদল হবে না।

 

Related articles

জনতার দরবার থেকে আয়ুষ্মান ভারত: সোমে কর্মসূচি মুখ্যমন্ত্রীর

প্রতি সপ্তাহের মত চলতি সপ্তাহের সোমবারও জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্থানীয় সমস্যা থেকে দীর্ঘদিনের ফেলে রাখা অভিযোগের...

আজ দিল্লিতে বৈঠকে ইন্ডিয়া জোট: আলোচনায় নাগরিক থেকে জাতীয় স্বার্থ

বাংলায় বিজেপি সরকার গঠন হওয়ার পর প্রথমবার বৈঠকে বসছে ইন্ডিয়া জোট। সোমবার তৃণমূলের তরফে সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

মধ্যরাতে ধুন্ধুমার যাদবপুরে, হকার উচ্ছেদে নামল বুলডোজার! আটক সৃজন সহ ২ 

শেষমেশ জল্পনাই সত্যি হলো। তীব্র প্রতিরোধ, বাম-কংগ্রেসের স্লোগান, পুলিশের লাঠিচার্জ এবং প্রথম সারির নেতার গ্রেফতারির মধ্য দিয়ে কার্যত...

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...