Saturday, April 4, 2026

ক্রেসপোকে নিয়ে স্বস্তি ইস্টবেঙ্গল শিবিরে, চোট গুরুতর নয়

Date:

Share post:

সওল ক্রেসপোকে(Saul Crespo) নিয়ে স্বস্তি ইস্টবেঙ্গল শিবিরে। চোট গুরুতর নয়। আসন্ন সুপার কাপে সওল ক্রেসপোকে রেখেই ছক কষছেন ইস্টবেঙ্গলের(Eastbengal) হেডস্যার অস্কার ব্রুজোঁ(Oscar Bruzon)। বৃহস্পতিবার দলের সঙ্গে অনুশীলন না করলেও, রিহ্যাব সারলেন সওল ক্রেসপো। চোট পাওয়ার পর ক্রেসপোকে নিয়ে একটা চিন্তার কালো মেঘ দেখা দিয়েছিল ইস্টবেঙ্গল শিবিরে। মেডিক্যাল দলের রিপোর্টের অপেক্ষাতেই ছিল ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট। সেই রিপোর্ট আসার পর অবশেষে খানিকটা স্বস্তি। চোট পেলেও, সেই চোট খুব একটা গুরুতর নয়। মাঠের নামার মতো ফিট রয়েছেন সওল ক্রেসপো।

আগামী ২০ এপ্রিল সুপার কাপে যাত্রা শুরু করবে ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। কিন্তু সেই ম্যাচে ক্রেসপোর নামা নিয়ে হঠাৎ করে জল্পনা শুরু হয়েছিল। কারণ ১৬ এপ্রিল ইস্টবেঙ্গলের অনুশীলনে অনুপস্থিত ছিলেন এই তারকা ফুটবলার। এরপরই শোনা যায় যে সওল ক্রেসপো(Saul Crespo) নাকি বাড়িতে চোট পেয়েছে। তাঁর হ্যামস্ট্রিংয়েই নাকি হাল্কা চোট লেগেছে। যদিও মেডিক্যাল পরীক্ষা না হওয়া পর্যন্ত নিশ্চিন্ত হতে পারছিল না ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট।

মেডিক্যাল রিপোর্ট পাওয়ার পর এখন নিশ্চিন্ত অস্কার। বড়সড় চোটের আওতায় পড়েনি লাল-হলুদ শিবিরের এই তারকা ফুটবলার। এবারের আইএসএলে ইস্টবেঙ্গল ফুটবলাররা চোট পেলেই দীর্ঘ দিনের জন্য মাঠের বাইরে চলে যাচ্ছিল। সেই জন্যই ক্রেসপোর চোট চিন্তা ধরানোর জন্য যথেষ্ট ছিল।

বৃহস্পতিবার অবশ্য ইস্টবেঙ্গলের প্রস্তুতিতে যোগ দিয়েছেন সওল ক্রেসপো। তবে এদিন তাঁকে নিয়ে বিশেষঝুঁকি নেননি লাল-হলুদ শিবিরের কোচ অস্কার ব্রুজোঁ। রিহ্যাব সেশনই সেরেছেন ইস্টবেঙ্গলের এই স্প্যানিশ তারকা। আগামী ১৯ এপ্রিল ওড়িশার উদ্দেশে রওনা দেবে লাল-হলুদ ব্রিগেড।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...