Saturday, April 4, 2026

সুপ্রিম কাপ অনুর্ধ্ব-১৩ ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায়

Date:

Share post:

চন্দননগরে হয়ে গেল সুপ্রিম কাপ। আর সেখানেই প্রধান অতথি ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। এই অনুর্ধ্ব-১৩ ক্রিকেট প্রতিযোগিতা ঘিরে কার্যত এদিন বেশ টানটান উত্তেজনা ছিল। আর সেই উত্তেজনার মাত্রা আরও বেড়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতিতে। কার্যত এটি ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা। ভবিষ্যতের ক্রিকেটারদের তুলে আনারই একটা প্রচেষ্টা। সেই সুপ্রিম কাপ অনুর্ধ্ব-১৩ ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতাতেই এবার চ্যাম্পিয়ন হল ইয়োলা লায়ন্স(Yellow Lions)।

ফাইনালে এদিন মুখোমুখি হয়েছিল ইয়োলো লায়ন্স এবং অরেঞ্জ ফিশ। সেখানেই কার্যত অরেঞ্জ ফিশকে মাথা তুলে দাঁড়াতেই দেয়নি ইয়োলো লায়ন্স ক্রিকেটাররা। ১০ উইকেটে অরেঞ্জ ফিশকে ফাইনালে হারিয়ে সুপ্রিম কাপ অনুর্ধ্ব-১৩ ট্যালেন্ট হান্ট ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইয়োলো লায়ন্স।

এই প্রতিযোগিতারই পুরস্কার বিতরণী অনুষ্ঠানেই উপস্থিত হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। সেইসঙ্গে ছিলেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল, এছাড়া সুপ্রিম নলেজ ফাউন্ডেশনের কর্ণধার বিজয় গুহ মল্লিক সহ অন্যান্যরা।

এদিন মেয়র একাদশ বনাম সিএবি একাদশের একটি ম্যাচ হওয়ারও কথা ছিল এখানে। কিন্তু বৃষ্টির কারণে আর সেই ম্যাচ করা সম্ভব হয়নি।

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...