Saturday, April 4, 2026

অদৃষ্টের পরিহাস! বিজেপি নেতার বিয়ের খবর দিচ্ছে তৃণমূল

Date:

Share post:

গোষ্ঠীদ্বন্দ্ব চরমে। ক্যামেরার সামনেও হাতাহাতিতে বাধে না বিজেপি (BJP) নেতৃত্বের। ফলে হয়ত নিজের ব্যক্তিগত অনুভূতি দলের সহযোদ্ধার কাছে প্রকাশ করতে পারেন না গেরুয়া শিবিরের নেতারা। তার প্রমাণ মিলেছে দিলীপ ঘোষের (Dilip Ghosh) বিয়ের সংবাদ পরিবেশনে। কারণ বঙ্গ বিজেপির কোনও নেতা-নেত্রী নয়, এই খবর জানিয়েছেন তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।

বাংলার পদ্মশিবিরে কোনও সদ্ভাব নেই- একথা সর্বজনবিদিত। দিলীপ গোষ্ঠী, শুভেন্দু গোষ্ঠী, সুকান্ত গোষ্ঠী-সবই আলাদা। কখনও আবার এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর সঙ্গে মিলে তৃতীয় গোষ্ঠীর বিরুদ্ধে ছক কষেন। এমনকী বাঙালী কাঁকড়া হয়ে পা টেনে ধরতে দিল্লি পর্যন্ত পাড়ি দেন। ফলে যেখানে রাজনীতির ময়দানেই মতৈক্য নেই, সেখানে ব্যক্তিগত স্তরে বন্ধুত্ব থাকবে এমনটা আশা করাই বোধহয় বৃথা।

দিলীপ ঘোষকে সরিয়েই বঙ্গ বিজেপি দায়িত্ব গিয়েছে সুকান্ত মজুমদারের হাতে। সেই সুকান্ত আবার শুভেন্দু লবি বলে পরিচিত। আর এসবের মাঝে পদ্মশিবিরের নেতাদের সঙ্গে দূরত্ব রেড়েছে দিলীপের। বঙ্গে প্রচারে যখন নরেন্দ্র মোদি, তখন সেই জায়গা থেকে বহু দূরে নিজের আবর্তে চায়ের আড্ডায় দিলীপ। অথচ বিরোধী দলের অনেকের সঙ্গে তাঁর সুসম্পর্ক। কুণাল ঘোষের সঙ্গেও তাঁর ভালো সম্পর্ক বলেই খবর। কিছুদিন আগে এই সংবাদমাধ্যমের অনুষ্ঠানে সিপিএম-এর যুবনেতা শতরূপ ঘোষের পাশে বসে খোশ গল্প করতে দেখা গিয়েছে প্রাক্তন এই বিজেপির রাজ্য সভাপতিকে।
আরও খবর: বিজেপি নেতা দিলীপ ঘোষের বিয়ে! বোমা ফাটল কুণালের টুইটে

এর ফলেই হয়ত, দলের কেউ নন কুণাল ঘোষ (Kunal Ghosh) জানালেন, দিলীপ ঘোষের বিয়ের আগাম খবর। অদৃষ্টের কী পরিহাস! যে তৃণমূলকে সব বিষয় নিয়েই নিশানা করে বিজেপি, বাংলার সেই শাসকদলের নেতার থেকেই নিজের দলের প্রাক্তন সাংসদের বিয়ের আগাম সংবাদ শুনতে হচ্ছে তাঁদের। প্রথম পোস্টের পরে দ্বিতীয় পোস্ট করে দিলীপকে বিয়ের আগাম শুভেচ্ছা জানান কুণাল। লেখেন, এর মধ্যে রাজনীতি খুঁজবেন না।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...