Wednesday, June 24, 2026

ধোনির দলে প্রাক্তন মুম্বই ইন্ডিয়ান্স ক্রিকেটার

Date:

Share post:

রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছে চেন্নাই সুপার কিংস(CSK)। সেই ম্যাচে নামার আগেই এমএস ধোনির(MS Dhoni) দলে প্রাক্তন মুম্বই ইন্ডিয়ান্স ক্রিকেটার। ওয়াংখেড়েতে কী ফের একবার দেখা যাবে ডেওয়াল্ড ব্রেভিস(Dewald Brevis) ঝড়। চলতি আইপিএল মরসুমে চোট-আঘাতে জেরবার চেন্নাই। রুতুরাজ গায়কোয়াড় আগেই ছিটকে গিয়েছেন। এবার চেন্নাই সুপার কিংস থেকে ছিটকে গেলেন গুরজপনিত সিং। যদিও সেই স্পিনারের পরিবর্ত ক্রিকেটার নিতে খুব একটা দেরী করেনি চেন্নাই সুপার কিংস।

এবারের আইপিএলে সদ্য জয়ের সরণীতে ফিরেছে চেন্নাই সুপার কিংস। শেষ ম্যাচে মহেন্দ্র সিং ধোনির(MS Dhoni) ফিনিশিং টাচেই জয়ে ফিরছে চেন্নাই। কিন্তু সেই জয়টা তারা ধরে রাখতে পারবে কিনা সেটা তো সময়ই বলবে। তবে তার আগে গুরজপনিতের ছিটকে যাওয়াটা যেমন চিন্তায় ফেলেছিল চেন্নাই সুপার কিংসকে। তেমনই ডেওয়াল্ড ব্রেভিসের(Dewald Brevis) ধোনির দলে আসাটা অনেকটাই ব্যাটিংয়ে শক্তিটা বাড়িয়ে দিল।

এবারের আইপিএলে(IPL) ব্যাটিংয়ে বারবারই সমস্যায় পড়তে দেখা গিয়েছে চেন্নাই সুপার কিংসকে। সেখানে ডেওয়াল্ড ব্রেভিসের সংযোজন সেই সমস্যা অনেকটাই কাটাবে বলে মনে করছেন সকলে। গতবার মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে ছিলেন ডেওয়াল্ড ব্রেভিস। ২.২ কোটি টাকায় এই প্রোটিয়া ক্রিকেটারকে দলে তুলে নিয়েছে চেন্নাই সুপার কিংস।

এর আগে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সব মিলিয়ে ১০টি ম্যাচ খেলেছেন ডেওয়াল্ড ব্রেভিস। সেখানে কয়েকটি ম্যাচে বেশ ঝোরো পারফরম্যান্সও দেখা গিয়েছিল দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটারের ব্যাট থেকে। সেই মুম্বইয়ের বিরুদ্ধেই হয়ত এবারের আইপিএলে সিএসকের হয়ে মাঠে নামতে চলেছে ডেওয়াল্ড ব্রেভিস।

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...