Monday, April 6, 2026

টোপর মাথায় দিলীপ-লাল বেনারসিতে রিঙ্কু: গোধূলি লগ্নে এক হল চারহাত

Date:

Share post:

দেবস্মিত মুখোপাধ্যায় ও সুদীপ্ত সাহা

একেবারে টোপার মাথায়, ধুতি-পাঞ্জাবিতে সেজে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। একেবারে সাবেকি লাল বেনারসি-চেলিতে সেজে শুক্রবার গোধূলি বেলায় দিলীপের বাড়িতে উপস্থিত হন পাত্রী রিঙ্কু মজুমদার (Rinku Majumder)। নিকট আত্মীয়দের উপস্থিতিতে চারহাত এক হয়। মালাবদল থেকে সিঁদুরদান বাদ ছিল না কিছুই। বিয়েতে পড়ছে আইনি সিলমোহরও। এর পরেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ সকালের শুভেচ্ছার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বৃহস্পতিবার বিকেলে দিলীপ ঘোষের (Dilip Ghosh) বিয়ের খবর প্রথম সামনে আনেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তার পর থেকেই হৈ হৈ সারা রাজ্যে। সকাল থেকে দিলীপের নিউটাউনের ভিড়। আড়ম্বড় পছন্দ নয় দিলীপের। ঘরোয়াভাবেই নিউটাউনের ফ্ল্যাটে বসে বিয়ের আসর। রীতি-আচার মেনে সাদা ধুতি-পাঞ্জাবি পরে ছাঁদনাতলায় দিলীপ। পার্লারে সাজগোজ করতে গিয়েছিলেন রিঙ্কু। পরনে লাল বেনারসি, মাথায় শোলার মুকুট, লাল ওড়না, কপালে ছোট টিপ, পরে একেবারেই সাবেকী কনে সাজে মণ্ডপে হাজির হন রিঙ্কু। রিঙ্কুর সঙ্গে আসেন কয়েক জন কনেযাত্রী। তবে তাঁর পুত্র আসেননি।

শনিবার দিলীপের জন্মদিন। প্রাতর্ভ্রমণের সঙ্গীরা সকালে তাঁর জন্মদিন পালন করতে পারেন। বিয়ের কারণে তাঁর রাজনৈতিক কর্মসূচিতেও কোনও পরিবর্তন হবে না- বিয়ের পরেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান দিলীপ ও রিঙ্কু। মায়ের জন্য বিয়ে। তাঁকে দেখাশোনার জন্যেই রিঙ্কুকে তিনি বিয়ে করেছেন বলে জানান দিলীপ।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...