Friday, June 26, 2026

তৃণমূল ভবন অভিযান! আইনি পথ ছেড়ে চাকরিহারাদের বিপথ গমন

Date:

Share post:

রাজ্যের চাকরিহারা শিক্ষক সমাজের জন্য আইনি পথে সুপ্রিম কোর্টে লড়াই চালাচ্ছে রাজ্য সরকার। কোনও যোগ্য ব্যক্তির চাকরি যাতে না যায়, তার জন্য একের পর পদক্ষেপ নিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার মধ্যেই এক শ্রেণীর যোগ্য চাকরিহারা শিক্ষকদের বারবার রাজনৈতিক দলের প্ররোচনায় বিভ্রান্ত হতে দেখা গিয়েছে। বিভ্রান্তি ছড়িয়ে এবার চাকরিহারা শিক্ষাকর্মীরা তৃণমূল ভবন (Trinamul Bhavan) অভিযানে। সেখানেই শাসকদলের প্রশ্ন, তবে কেন সিপিএমের (CPIM) পার্টি অফিস ঘেরাও হবে না, যারা ২৬ হাজারের চাকরি বাতিলে পৈশাচিক উল্লাস করেছিল।

সুপ্রিম কোর্টের (Supreme Court) পর্যবেক্ষণে অযোগ্য বলে চিহ্নিত নন এমন শিক্ষকরা ৩১ ডিসেম্বর পর্যন্ত নিজেদের স্কুলে কাজ চালিয়ে যেতে পারেন। তার মধ্যেই রাজ্য সরকার নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারে। যদিও যোগ্য চাকরিহারাদের (untainted teachers) দাবি তারা আর পরীক্ষায় বসবেন না। সে ক্ষেত্রে যোগ্যদের চাকরি টিকিয়ে রাখতে শীর্ষ আদালতে লড়াই চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। এই পরিস্থিতিতে শুক্রবার তৃণমূল ভবন অভিযান করেন চাকরিহারাও শিক্ষাকর্মীরা।

সিবিআই তদন্তের ভিত্তিতে সুপ্রিম কোর্টের নির্দেশে যারা চাকরি হারিয়েছেন তাদের চাকরি ফিরিয়ে দিতে রাজ্য সরকার ও তার প্রতিটি সংস্থা আইনি পরামর্শ নিয়ে চলেছে। তাতে সহযোগিতা করছেন চাকরিহারা শিক্ষকরা। অথচ তাদের থেকে সরে এসে অন্য আন্দোলনের পথে শিক্ষাকর্মীদের একাংশ।

রাজ্য সরকারের পদক্ষেপের মাঝে এই ধরনের পদক্ষেপের সমালোচনায় রাজ্যের শাসকদল। তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সুপ্রিম কোর্টে গিয়ে আপাতত একটা স্বস্তি নিয়ে এসেছে। তারপরে আরও কি করা যায় তারা দেখছে। তাতে বুক ফেটে যাচ্ছে বিকাশ ভট্টাচার্য ও সিপিআইএমের। সবার চাকরি চলে যাওয়ায় তারা পৈশাচিক আনন্দ করেছিল। বিকাশবাবুর (Bikash Ranjan Bhattacharya) মামলার জন্য যে যোগ্যদের চাকরি আটকেছে তাদের বিকাশবাবুর, সিপিআইএম (CPIM) অফিস ঘেরাও করা উচিত। কিন্তু এই ধরনের ব্যক্তিকেন্দ্রিক ঘেরাও, পার্টি অফিস ঘেরাও রাজনীতিতে কোন লাভ হয় না।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...