Friday, June 26, 2026

বিধায়কদের চশমা হবে ৫ হাজার টাকার কম দাবি: জারি নির্দেশিকা

Date:

Share post:

রাজ্যের উপার্জনের অর্থ রাজ্যের মানুষের কাজে ব্যবহারই নীতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তিনি নিজে সরকারি কাজে অতিরিক্ত ব্যয়ে সম্মতি দেন না। এবার সেই অনুযায়ী বিধানসভায় (Assembly) অতিরিক্ত বিল পেশে টানা হলো রাস। বিধায়কদের চশমার বিল (spectacle bill) নিয়ে জারি হল নতুন নিয়ম।

বিধানসভা কর্তৃপক্ষ জানিয়েছে, এবার থেকে বিধায়কদের চশমা (spectacle) বানাতে হবে ৫ হাজার টাকার মধ্যে। অনেকেই নিজের ইচ্ছা মতো বিপুল টাকার চশমা বানিয়ে সেই বিল জমা করেন বিধানসভায়। এবার থেকে তা আর হবে না। সেই সুযোগ পাবেন না তাঁরা। ৫ হাজার টাকা পর্যন্ত চশমার জন্য বরাদ্দ করা হয়েছে।

চিকিৎসা সংক্রান্ত টাকা পান বিধায়করা। কিন্তু সম্প্রতি দেখা গিয়েছে, চিকিৎসা সংক্রান্ত বিলে অনেক টাকা রয়েছে। বেশ কয়েকজন বিধায়ক কয়েক লক্ষ টাকা চিকিৎসার বিল জমা করেছেন। বিধানসভার স্পিকার (Speaker) বিলগুলো খুঁটিয়ে দেখেছেন। এখানেই শেষ নয়, তিনি সেই বিধায়ক ও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদও করেছেন তিনি। সেখানে দেখা গিয়েছে, কোনও বিধায়ক দৈনিক কেবিন বেডের জন্য ২৫ হাজার টাকা বিল জমা করেছেন। তারপরেই স্পিকার জানিয়েছেন, একজন বিধায়ক সর্বাধিক দৈনিক ৮ হাজার মূল্যের বেড ভাড়া এবং চশমার জন্য পাঁচ হাজার টাকা পাবেন। এর থেকে বেশি পাবেন না।

বাম আমলেও বিধায়কদের চশমার দাম নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছিল। তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র এবং কাঞ্চন মল্লিকের মোটা অঙ্কের বিল নিয়েও শোরগোল পড়েছিল। এবার শক্ত হাতে লাগাম টানার ব্যবস্থা করেছে বিধানসভা।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...