Thursday, June 25, 2026

মাঠে না নেমেই সুপার কাপ কোয়ার্টার ফাইনালে মোহনবাগান

Date:

Share post:

সুপার কাপে(Super Cup) নামার আগেই কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল মোহনবাগান(MBSG)। আগামী ২০ এপ্রিল ওড়িশায় চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে নামার কথা ছিল মোহনবাগান সুপারজায়ান্টের। কিন্তু বেশ কয়েকদিন আগেই নাম তুলে নিয়েছিল চার্চিল ব্রাদার্স। ম্যাচে নামার আগেই ওয়াকওভার পেয়ে গেল মোহনবাগান। সেইসঙ্গেই কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল তারা। রাউন্ড অব সিক্সটিনে কেরালা ব্লাস্টার্স বনাম ইস্টবেঙ্গল ম্যাচে যে দল জিতবে তাদের বিরুদ্ধেই কোয়ার্টার ফাইনালে খেলতে নামবে হবে সবুজ-মেরুন ব্রিগেডকে।

আইলিগের চ্যাম্পিয়ন ঘোষণা না হওয়া এবং তাদেরকে তৃতীয় দল হিসাবে সুপার কাপে খেলানোর প্রতিবাদে বেশ কয়েকদিন আগেই সুপার কাপ থেকে নাম তুলে নিয়েছিল চার্চিল ব্রাদার্স(Churchill Brothers)। সেই সময় থেকেই শুরু হয়ে গিয়েছিল জল্পনাটা। তবে মাঝে শোনা গিয়েছিল যে মোহনবাগানের বিরুদ্ধে অন্য প্রতিপক্ষ নামতে পারে। কিন্তু শেষপর্যন্ত আর সেটা হচ্ছো না। শুক্রবারই মোহনবাগানের কোয়ার্টার ফাইনালে পৌঁছনোর কথা জানিয়ে দিল এআইএফএফ।

ফেডারেশনের(AIFF) এই সিদ্ধান্তে যে মোহনবাগানের খানিকটা হলেও সুবিধা হল তা বলার অপেক্ষা রাখে না। সুপার কাপে নামার আগে তারা অনেকটাই প্রস্তুতির সময় পেয়ে গেল। গত ১৭ এপ্রিল থেকে প্রস্তুতিতে নেমে পড়েছে সবুজ-মেরুন বাহিনী। সুপার কাপের দলে নুনো রেইজ(Nuno Reis) বাদে কোনও বিদেশিই নেই। সেইসঙ্গে দেশীয় ফুটবলের তারকারাও নেই। তরুণ ব্রিগেড নিয়েই মাঠে নামতে চলেছে মোহনবাগান।

তবে সেই দলে আশিক কুরুনিয়ান, সুহেল ভাটরা অবশ্য সুপার কাপে খেলবে। আইএসএলে দ্বিমুকুট জয়ী হওয়ার পর কয়েকদিনের ছুটি কাটিয়ে গত বৃহস্পতিবার থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে মোহনবাগান। কিন্তু সুপার কাপে নামার আগেই তাদের কাছে বড় সুখবর। রাউন্ড অব সিক্সটিনে আর নামতে হবে না বাস্তব রায়ের(Bastab Roy) দলকে।

Related articles

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...