Wednesday, April 8, 2026

ইয়েমেনে মার্কিন বিমানহানায় নিহত ৩৮, হামলার ‘জবাব’ দেওয়ার হুঁশিয়ারি হুথি বিদ্রোহীদের!

Date:

Share post:

শুক্রবার সকালে ইয়েমেনের তেলের বন্দর রাস ইশায় (Ras Isa port) হামলা চালাল মার্কিন যুদ্ধবিমান হামলার (US air strikes in Yemen) ঘটনায় ৩৮ জনের মৃত্যু হয়েছে। সংখ্যাটা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। আহত শতাধিক ছাড়িয়ে গেছে।পশ্চিম এশিয়ায় মোতায়েন মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ডের তরফে জানানো হয়েছে, হুথি বিদ্রোহীদের (Houthis) জ্বালানির যোগান নষ্ট করার জন্যই এই অভিযান। হামলার পাল্টা জবাব দিতে তৈরি হুথিরাও।

২০২৩ সালের নভেম্বর থেকেই ইরানের মদতপুষ্ট সশস্ত্র হুথি গোষ্ঠীর টার্গেট থেকেছে লোহিত সাগরগামী বাণিজ্যিক জাহাজ। ইয়েমেন উপকূল থেকে লাগাতার ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে তারা। শুধু আমেরিকা বা ইউরোপই নয় ভারতের বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজও আক্রান্ত হয়েছে। চুপ করে বসে নেই মার্কিন সেনাও। গত কয়েক মাস ধরেই পশ্চিম এশিয়ায় মোতায়েন আমেরিকা সেনা হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযানে শুরু করেছে। ইয়েমেনের সুন্নি মুসলিম গোষ্ঠীর সরকারও শিয়া বিদ্রোহী গোষ্ঠী হুথিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। সানার উত্তরের বিভিন্ন অংশ এখনও হুথিদের নিয়ন্ত্রণে। এবার হুথি বিদ্রোহীদের জ্বালানির উৎসে আঘাত হানতেই আমেরিকার বিমান হানা। শুক্রবারের এই ঘটনা প্রকাশ্যে আসার পরই ট্রাম্পের দেশকে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে হুথি বিদ্রোহী গোষ্ঠী।

 

Related articles

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...

ইমপিচমেন্ট বিজ্ঞপ্তি খারিজ গণতন্ত্রের উপরই প্রশ্ন: জ্ঞানেশ-ইস্যুতে একজোট I.N.D.I.A.

সংসদের দুই কক্ষে যে প্রক্রিয়ায় খারিজ করে দেওয়া হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (CEC Gyanesh Kumar) বিরুদ্ধে...

ভোটার তালিকায় কোপ: বাংলাজুড়ে নাগরিকত্ব লুঠের নীল নকশা রুখতে সরব গণমঞ্চ 

গণতান্ত্রিক লড়াইয়ে হার নিশ্চিত জেনেই কি এখন ভোটার তালিকায় কারচুপি করে জিততে চাইছে বিজেপি? বুধবার কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক...

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...