Friday, April 3, 2026

আভেশ খানের শেষ ওভারেই বাজিমাত, নাটকীয় জয় লখনউয়ের

Date:

Share post:

নাটকীয় শেষ ওভার। আভেশ খানের(Avesh Khan) এক ওভারেই বাজিমাত। কার্যত হারা ম্যাচ জিতে জয়ের হাসি ফুটল ঋষভ পন্থের মুখে। রাজস্থান রয়্যালসের ঘরের মাঠে ২ রানে ম্যাচ জিতল লখনউ সুপার জায়ান্টস(LSG)। শেষ ওভারে আভেশ খান যখন বোলিং করতে আসেন, সেই সময় রাজস্থান রয়্যালসের(RR) প্রয়োজন মাত্র ৮ রানের। সেখানেই আভেশ খানের দুরন্ত বোলিং। এক উইকেট নেওয়ার পাশাপাশি তিনি দিলেন মাত্র ছয় রান। আর তাতেই রুদ্ধশ্বাস ম্যাচ জয় লখনউ সুপার জায়ান্টের।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত লখনউ অধিনায়ক ঋষভ পন্থের(Rishabh Pant)। এডেন মার্করামের ৬৬ রান এবং শেষ মুহূর্তে আয়ূশ বাদোনির অর্ধশতরানে ভর করে কোনওরকমে ১৮০ রানে পৌঁছয় লখনউ সুপার জায়ান্ট। এদিনও ব্যাট হাতে বড় রান করতে পারেননি ঋষভ পন্থ। এবারের আইপিএলে এই রান যে জয়ের জন্য যথেষ্ট নয় তা বলাই বাহুল্য।

জবাবে ব্যাটিং করতে নেমে যশস্বী জয়সওয়াল(Yashasvi Jaiswal) শুরু থেকেই ছিলেন বিধ্বংসী মেজাজে। ৫২ বলে ৭৪ রানের ইনিংস খেলেন তিনি। যে সময় যশস্বী সাজঘরে ফেরেন তখন রাজস্থানের রান ১৫৬। ওভার ১৭.১। অর্থাত্ হিসাব করলে দাঁড়ায় তখন রয়্যালসদের জেতার জন্য প্রয়োজন ১৭ বলে ২৪। সেই জায়গা থেকেই যেন ক্লাইম্যাক্স। ১৯ রানের মধ্যে পরপর দুই উইকেট হারায় তারা। এরপরই শেষ ওভারে আভেশ খানের(Avesh Khan) অসাধারণ বোলিং। ২ রানেই ম্যাচ হাতছাড়া রাজস্থান রয়্যালসের।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...