Saturday, April 4, 2026

উড়ে আসা বুলেটে কানাডায় মৃত্যু ভারতীয় পড়ুয়ার, বিচার দাবি পরিবারের

Date:

Share post:

দুই ব্যক্তির সংঘর্ষের মধ্যে পড়ে কানাডায় (Canada) প্রাণ গেল ভারতীয় পড়ুয়ার। মৃত ছাত্রীর নাম হরসিমরত রান্ধওয়া। অন্টারিওর (Ontario) হ্যামিলটনে মোহক কলেজের (Hamilton) পড়ুয়া ছিলেন তিনি। হরসিমরতের মৃত্যুতে টরন্টোয় ভারতের কনসুলেট জেনারেলের (Indian Consulate General) তরফে দুঃখপ্রকাশ করা হয়েছে।

স্থানীয় সময় বুধবার সন্ধে সাড়ে ৭টা নাগাদ কলেজ শেষে বাসের জন্য জন্য অপেক্ষা করছিলেন হরসিমরত। ওই রাস্তা দিয়েই গুলি চালাতে চালাতে যাচ্ছিলেন দুই গাড়িচালক। তখনই একটি গুলি এসে লাগে হরসিমতের বুকে। তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ভারতের কনসুলেট জেনারেল জানিয়েছে, “হ্যামিলটনে (Hamilton) ভারতীয় পড়ুয়া হরসিমরত রান্ধওয়ার মৃত্যুতে আমরা শোকাহত। পুলিশ বিষয়টি তদন্ত করছে। তারা জানিয়েছে, দুই ব্যক্তির সংঘর্ষের মধ্যে পড়ে মৃত্যু হয়েছে ছাত্রীর। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সবরকম সাহায্য করা হবে।” তবে এখনও পর্যন্ত অধরা অভিযুক্তরা । অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে স্থানীয় পুলিশ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...