Sunday, April 26, 2026

প্রয়াত নাগাল্যান্ডে নেতাজির শেষ সহযোগী পসউই সুওরো

Date:

Share post:

নাগাল্যান্ডে নেতাজির শেষ সহযোগী পসউই সুওরো (Poswuyi Swuro) প্রয়াত। ১৫ এপ্রিল বিকেল ৪:০৩ মিনিটে নাগাল্যান্ডের রুজাঝো গ্রামে ১০৬ বছর বয়সে মৃত্যু হয় তাঁর। তিনিই ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhash Basu) শেষ জীবিত সহযোগী।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, হিরোহিতোর বাহিনী মালয়, সিঙ্গাপুর, মাঞ্চুরিয়া, চিন, ফরাসি ইন্দোচীন, বার্মা এবং ভারত অতিক্রম করেছিল। সম্মিলিত INA-জাপানি বাহিনী ভারতে যে পথগুলি নিয়েছিল তার মধ্যে একটি ছিল নাগাল্যান্ডের রুজাজোর ছোট্ট গ্রাম যেখানে পোসউই থাকতেন। ১৯৪৪ সালের ৪ এপ্রিল, সেখানে শিবির স্থাপন করেন সুভাষ বসু। পসউইয়ের গ্রামে একটানা নয় দিন ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। পোসউইয়ের তীক্ষ্ণতা এবং সাহায্য করার আগ্রহ দেখে মুগ্ধ হয়ে তাঁকে এলাকায় নিজের সহযোগী নিযুক্ত করেন নেতাজি। পসউই (Poswuyi Swuro) তাঁর দোভাষী হিসেবে কাজ করেছিলেন। শুধু তাই নয়, আজাদ হিন্দ বাহিনী যখন নাগাল্যান্ডে পৌঁছয়, তখন একইসঙ্গে আজাদ হিন্দ ফৌজকে সেখানে গাইডও করেছিলেন বলে জানা যায়। ভারতের স্বাধীনতার ইতিহাসে পসউইয়ের অবদান ভোলার নয়।
আরও খবর: আফ্রিকা থেকে আসছে ৮ চিতা! আবার বরাদ্দ বিপুল অর্থ

দেশপ্রেম, জাতীয়তাবোধ ও স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদানই নয়, পসউই আধ্যাত্মিক গুরু হিসেবেও পরিচিত ছিলেন। তাঁর সম্প্রদায়ের মানুষজন তাঁকে খুবই শ্রদ্ধা করতেন। দশকের পর দশক ধরে জনষেবার কাজের সঙ্গে যুক্ত। মিশুকে ব্যবহারের জন্য খুবই জনপ্রিয় ছিলেন পসউই। বিগত কয়েক বছর ধরে তাঁর কাছে জিজ্ঞাসুদের ভিড় উপচে পড়ত। ইতিহাসবিদ থেকে গবেষক প্রত্যেকেই যেতেন তাঁর কাছে। তাঁরা উদগ্রীব হয়ে শুনতেন নেতাজির সঙ্গে তাঁর কথোপকথন।

Related articles

বাংলায় ফলতা এবার একনম্বর, আমার থেকে ১টি হলেও বেশি ভোটে জাহাঙ্গিরকে জেতান: বার্তা অভিষেকের

লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার (Diamond Harbour) ছিল এক নম্বর। আর বিধানসভা নির্বাচনে এবার ফলতা ১ নম্বর হবে। রবিবার...

কম্বলে মুড়ে অপরাধীদের আনছে কেন্দ্রীয় বাহিনী: EVM লুটের নতুন ষড়যন্ত্র ফাঁস মমতার

নির্বাচনের প্রতিটি ধাপে নতুন নতুন পন্থায় বাংলার ভোটে কারচুপি করার পথ নিয়েছে বিজেপি। হাতিয়ার নির্বাচন কমিশন। ভোটার তালিকা...

কপালে ‘টেম্পল’ডিভাইস! স্বামীর সৌজন্যে প্রযুক্তিতে জোর সিন্ধুর

সাম্প্রতিক সময়ে ছন্দে নেই, বড় টুর্নামেন্ট জিততে পারছেন না। নিজেকে ফিট রাখতে প্রযুক্তি সহায়তা নিলেন পিভি সিন্ধু (PV...

কিংবদন্তি চিত্রগ্রাহক রঘু রাইয়ের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

বিশিষ্ট চিত্র সাংবাদিক (Documentary Photographer) রঘু রাইয়ের প্রয়াণে (Raghu Rai) গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...