Saturday, April 4, 2026

ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ উপলক্ষ্যে তৈরি তথ্যচিত্র ‘মশাল’-এর প্রিমিয়ার শোতে বাংলার মুখ্যমন্ত্রী

Date:

Share post:

ঐতিহ্যবাহী ইস্টবেঙ্গল ক্লাবের (East Bengal Club)শতবর্ষ উপলক্ষ্যে লাল-হলুদ ক্লাবের মাঠে ময়দানের সাফল্য-ব্যর্থতা, জয়-পরাজয়ের স্মৃতিকে সিনে ক্যানভাসে তুলে ধরেছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক গৌতম ঘোষ (Goutam Ghosh)। তৈরি হয়েছে ‘মশাল’ (East Bengals documentary Mashal)। আগামী ২৪ এপ্রিল (বৃহস্পতিবার) রবীন্দ্র সদনে এই তথ্যচিত্রের প্রিমিয়ার শোতে উপস্থিত থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর হাত দিয়েই ওই তথ্যচিত্র প্রদর্শনীর সূচনা হবে বলে ইস্টবেঙ্গল ক্লাব সূত্রে জানা গেছে।

২০২০-তে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবকে ঘিরে তথ্যচিত্রর কাজ শুরু করে দিয়েছিলেন গৌতম। কিন্তু সেই সময় প্রথমে কোভিডের হানা এবং পরবর্তীতে আর্থিক সমস্যার কারণে ছবির কাজ আটকে যায়। পরবর্তীতে তথ্যচিত্রকে সাজিয়ে তুলতে পাঁচ বছর লেগে যায়। অবশেষে তৈরি ইস্টবেঙ্গলের ‘মশাল’। আগামী বৃহস্পতিবার কলকাতা রবীন্দ্রসদন (Rabindra Sadan) প্রেক্ষাগৃহে এই তথ্যচিত্রের প্রিমিয়ার শোতে উপস্থিত থাকার জন্য বাংলার মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ক্লাব সূত্রে খবর নবান্নের তরফে ইতিবাচক সাড়া মিলেছে। শতবর্ষ প্রাচীন ক্লাবের উপর তৈরি তথ্যচিত্রের দৈর্ঘ্য ৫৮ মিনিট। দেশভাগের মুহুর্তের পাশাপাশি ইস্টবেঙ্গল ক্লাবের দৈনন্দিন লড়াইয়ের নানা ঘটনাও তথ্যচিত্র তুলে ধরা হয়েছে। লাল-হলুদ কর্তারা রাজ্যের বিভিন্ন সিনেমা হলে ‘মশাল’ দেখানোর পরিকল্পনা করেছেন। বিশ্বের বিভিন্ন প্রান্তের ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য ওটিটি রিলিজের ভাবনাও রয়েছে। আপাতত ২৪ এপ্রিল প্রিমিয়ারের প্রস্তুতি তুঙ্গে।

 

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...