Friday, April 3, 2026

বাটলার ঝড়ে বেসামাল দিল্লি

Date:

Share post:

ঘরের মাঠে জস বাটলারের(Jos Butter) বিধ্বংসী ইনিংস। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৭ উইকেটে জয়ী গুজরাত টাইটান্স(Gujarat Titans)। বাটলারের ব্যাট তললে সেদিন কোনও বোলারেরই খুব একটা কিছু করার থাকে না। এদিন দিল্লির ভাগ্যটাই খারাপ ছিল। লিগ টেবিলের শীর্ষে থেকে নামলেও, গুজরাতের কাছেই থামতে হয় তাঁকে। বাটলারের একের পর এক বিরাট শট। আর তাতেই দিল্লির বিরাট রান তাড়া করে ৪ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল গুজরাতের টাইটান্স বাহিনী।

টস জিতে ঘরের মাঠে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শুভমন গিল। দিল্লি ক্যাপিটালসের(DC) হয়ে বড় রানের ইনিংস অবশ্য কেউ খেলতে পারেননি। তার কৃতিত্ব অবশ্যই প্রসিদ্ধ কৃ্ষ্ণার। তিনি ৪১ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। কিন্তু দলগত পারফরম্যান্সের সৌজন্যেই ২০০ রানের গন্ডী টপকায় দিল্লি ক্যাপিটালস। তাদের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন অক্ষর পটেল।

জবাবে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন গুজরাত টাইটান্স ব্যাটাররা। শুভমন গিল(Shubman Gill) বাউন্ডারি দিয়ে শুরুটা করলেও রান আউট হয়েই ফিরতে হয় তাঁকে। এরপরই মাঠে জস বাটলার। সেই থেকেই শুরু রানের ঝড়। কিছুক্ষণ সাই সূদর্শন তাঁকে সঙ্গ দিলেও, তাঁকে থামতে হয় ৩৬ রানে। যদিও গুজরাতের খুব একটা অসুবিধা হয়নি।

শারফেন রাদারফোর্ডকে সঙ্গে নিয়ে বাটলারের রানের ঝড় চলতেই থাকে। আফসোস একটাই। মাত্র তিন রানের জন্য সেঞ্চুরিটা হাতছাড়া হয় তাঁর। বাটলারের ৫৪ বলা ৯৭ রানের ইনিংসটা সাজানো ১১টি চার ও চারটি ওভার বাউন্ডারি দিয়ে। ম্যাচের সেরাও যে তিনি তা বলার অপেক্ষা রাখে না।

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...