Tuesday, June 23, 2026

বিপর্যস্ত শিক্ষাক্ষেত্রে স্বাধীনতা! আন্তর্জাতিক সূচকে শেষের সারিতে ভারত

Date:

Share post:

শিক্ষাক্ষেত্রে ভারতের স্বাধীনতা বিপর্যস্ত—এমনটাই জানাচ্ছে সাম্প্রতিক Academic Freedom Index-এর রিপোর্ট। ২০২৫ সালের এই সূচকে ১৭৯টি দেশের মধ্যে ভারতের স্থান ১৫৬তম। ২০২২ সালে যেখানে ভারতের স্কোর ছিল ০.৩৮, এবার তা কমে দাঁড়িয়েছে মাত্র ০.১৬ শতাংশে। বাংলাদেশেরও নিচে, এমনকি পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটানের মতো দেশগুলিও ভারতের চেয়ে এগিয়ে।

বিশেষজ্ঞদের মতে, কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন মোদি সরকারের আমলে শিক্ষায় হস্তক্ষেপ বেড়েছে বহু গুণ। পাঠ্যক্রম থেকে বাদ পড়েছে মুঘল ইতিহাসের মতো গুরুত্বপূর্ণ অধ্যায়। বিদেশি বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণ সত্ত্বেও বহু শিক্ষক রাজনৈতিক কারণে ছুটি পাচ্ছেন না। গবেষণার বিষয় থেকে শুরু করে শিক্ষক-ছাত্রের পছন্দের বিষয় নির্বাচন—সব কিছুতেই চাপিয়ে দেওয়া হচ্ছে কেন্দ্রের নীতি।

এই অবস্থায় জাতীয় ও আন্তর্জাতিক স্তরে প্রশ্ন উঠেছে, ভারত কি শিক্ষাক্ষেত্রেও একদলীয় শাসনের পথে হাঁটছে? Scholars at Risk সংগঠনের রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলোতে সরকার নির্ধারিত এজেন্ডা চাপিয়ে দেওয়া হচ্ছে, প্রতিবাদ কর্মসূচি বন্ধ করা হচ্ছে এবং গবেষণার জন্য বরাদ্দ তহবিল আটকে দেওয়া হচ্ছে।

বিশ্লেষণে দেখা যাচ্ছে, গত ৫০ বছরে যে দলগুলি বহুত্ববাদ বিরোধী, তারা শাসনে এলে শুধু বাক-স্বাধীনতাই নয়, শিক্ষার স্বাধীনতাও ব্যাহত হয়। এই ট্রেন্ড আরও একবার প্রমাণ করে দিয়েছে যে, শিক্ষার স্বাধীনতা ছাড়া কোনও দেশ প্রকৃত অর্থে উন্নত হতে পারে না।

মোদি সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন শিক্ষক, গবেষক ও বিদ্বজ্জনেরা। তাদের মতে, গণতান্ত্রিক কাঠামোয় শিক্ষার এমন অবনমন চিন্তার বিষয়। এখন দেখার, এই অবনতির বিরুদ্ধে কোনও ইতিবাচক পদক্ষেপ নেয় কি না ভারত সরকার।

আরও পড়ুন – ৫০ কোটির ‘নেকড়ে কুকুর’ কিনলেন সতীশ! ইডির তদন্তে ফাঁস হল সত্যি

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...