Friday, June 26, 2026

৫০ কোটির ‘নেকড়ে কুকুর’ কিনলেন সতীশ! ইডির তদন্তে ফাঁস হল সত্যি

Date:

Share post:

সম্প্রতি এক ভিডিও ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া। ‘ক্যাডাবম্ব ওকামি’ নামে এক বিরল প্রজাতির নেকড়ে কুকুর কিনেছেন ৫০ কোটি টাকায় — এমনই দাবি করেছিলেন কর্ণাটকের ৫১ বছর বয়সী সতীশ। ভিডিওতে তিনি দাবি করেন, আমেরিকায় জন্ম নেওয়া ওই কুকুরই বিশ্বের সবচেয়ে দামী সারমেয়।

এই অবিশ্বাস্য দাবিতে বিস্মিত হয়ে যায় নেটপাড়া। দ্রুত ভাইরাল হয় ভিডিও। কিন্তু ঘটনার মোড় ঘুরে যায় যখন এই তথ্য নজরে আসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর। শুরু হয় তদন্ত। ইডির কর্মকর্তারা সতীশের বাড়িতে হানা দেন এবং খতিয়ে দেখতে শুরু করেন তাঁর সম্পত্তির বিবরণ। তদন্তের পর জানা যায়, কুকুরটির দাম আসলে বড়োজোর এক লাখ টাকা, এমনকি তারও কম হতে পারে। সবচেয়ে বড় কথা, কুকুরটি সতীশের নয় — তাঁর প্রতিবেশীর।

তদন্তকারীরা জানান, শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার আকর্ষণ পেতে সতীশ এই ধরনের মিথ্যা দাবি করেছিলেন। তাঁর দাবি ছিল সম্পূর্ণ ভুয়ো এবং বিভ্রান্তিকর। এই ঘটনার পর সোশ্যাল মিডিয়া জুড়ে হাস্যরসের সৃষ্টি হয়েছে। নেটিজেনদের একাংশের মন্তব্য, “মিথ্যা বললেও একটু বিশ্বাসযোগ্যভাবে বলা উচিত!” অন্যদিকে, অনেকে আবার এই ধরনের ভুয়ো প্রচারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন।

এই ঘটনায় সতীশের বিরুদ্ধে কি কোনও আইনি পদক্ষেপ নেওয়া হবে, তা এখনও স্পষ্ট নয়। তবে ইডির পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত চলবে এবং প্রয়োজনে আরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

আরও পড়ুন – আগামিকাল দিলীপের ফুলশয্যা, মানছেন কালরাত্রিও!

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...