Thursday, June 25, 2026

আগামিকাল দিলীপের ফুলশয্যা, মানছেন কালরাত্রিও!

Date:

Share post:

বিয়ে হয়েছে ১৮ এপ্রিল। ১৯ তারিখ কালরাত্রি। আর ২০ তারিখ বৌভাত ও ফুলশয্যা। বিয়ে এবং কালরাত্রি দুটোই মানছেন বিজেপির বর্ষীয়ান নেতা দিলীপ ঘোষ। এবার রবিতে কী রীতি পালন করেন সেদিকেই তাকিয়ে নেটিজেনরা।

রীতি মেনে একেবারে টোপার মাথায়, ধুতি-পাঞ্জাবিতে সেজে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। একেবারে সাবেকি লাল বেনারসি-চেলিতে সেজে শুক্রবার গোধূলি বেলায় দিলীপের বাড়িতে উপস্থিত হন পাত্রী রিঙ্কু মজুমদার। নিকট আত্মীয়দের উপস্থিতিতে চারহাত এক হয়। মালাবদল থেকে সিঁদুরদান বাদ ছিল না কিছুই।

১৯ তারিখ দিলীপ ঘোষের জন্মদিন। সকালে জন্মদিন পালন করলেও বিকেলে নিজের দেশের বাড়ি খড়্গপুরে চলে যান দিলীপ। তবে নিয়ে যাননি নববিবাহিতা স্ত্রী রিঙ্কুকে। দিলীপের ঘনিষ্ঠ সূত্রে খবর, কালরাত্রির নিয়ম মেনেই স্ত্রীকে রেখে একা গিয়েছেন দিলীপ ঘোষ। শনিবার থাকলেও রবিতে থাকবেন না সেখানে। ফিরে আসবেন দুপুরের মধ্যেই। কারণ বিয়ের রীতি মনে রবিবার বৌভাত ও ফুলশয্যা দিলীপ-রিঙ্কুর।

যদিও বারবারই দিলীপ ঘোষ মনে করিয়ে দিচ্ছেন রাজনীতিই তাঁর প্রধান লক্ষ্য। বিয়ে করেছেন মায়ের দেখাশোনার জন্য। তবে বন্ধুবান্ধবরা দিলীপের এই নতুন ইনিংস নিয়ে প্রবল উত্তেজিত। এখন সোমবার দিলীপ কী বলেন সেটা জানতেই আগ্রহী তাঁরা।

আরও পড়ুন – রবিতে বিগ্রেডে বাম গণ সংগঠনের সমাবেশ, মহানগর সচল রাখতে রাস্তায় ৯০০ পুলিশ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...