Saturday, April 4, 2026

রবিতে বিগ্রেডে বাম গণ সংগঠনের সমাবেশ, মহানগর সচল রাখতে রাস্তায় ৯০০ পুলিশ

Date:

Share post:

ভোটবাক্স শূন্য হলেও ব্রিগেড ভরানো নিয়ে আশাবাদী সিপিএম (CPIM)। রবিবার ব্রিগেড ময়দানে বামেদের গণ সংগঠনের সমাবেশ। সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় মিছিল আসবে ময়দানে। ছুটির দিন হলেও কলকাতার বিভিন্ন অংশে যানজটের আশঙ্কা। মহানগরী সচল রাখতে তৎপর পুলিশ প্রশাসন৷ মোতায়েন থাকছে প্রায় ৯০০ পুলিশ (Police)।

সিটুর তরফে ডাকা এই সমাবেশে যোগ দেবে সিপিএমের (CPIM) অন্যান্য গণ সংগঠনগুলি। লালবাজার সূত্রের খবর, ব্রিগেড সমাবেশে যোগ দিতে হাওড়া ও শিয়ালদহ স্টেশন, পার্ক সার্কাস ময়দান, ভিক্টোরিয়া হাউস, এক্সাইড মোড়, খিদিরপুর মোড়-সহ আটটি জায়গা থেকে মিছিল করে ব্রিগেডে যাবেন বাম নেতা-কর্মীরা। ফলে যান চলাচল স্বাভাবিক রাখতে সতর্ক পুলিশ-প্রশাসন। লালবাজারের ট্রাফিক বিভাগের উচ্চপদস্থ আধিকারিকদের পাশাপাশি ময়দানে থাকবেন অন্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরাও।

মোট আটটি জায়গায় জমায়েতের পরে মিছিল করে ব্রিগেডে যাবেন বাম নেতা-কর্মীরা। এর পাশাপাশি কলকাতার উপকণ্ঠ থেকেও একাধিক ছোট মিছিলের আসার কথা। ফলে বিক্ষিপ্ত ভাবে শহরের বিভিন্ন অংশে বন্ধ হয়ে যেতে পারে যান চলাচল। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২৪টি গুরুত্বপূর্ণ জায়গা বেছে নেওয়া হয়েছে। সেখানে থাকবে ট্র্যাফিক পুলিশের অতিরিক্ত বাহিনী। এর মধ্যে ১৩টি জায়গায় ট্র্যাফিক গার্ডের এক জন অতিরিক্ত এসি-র নেতৃত্বে বাহিনী থাকবে। রবিবার ভোর থেকে ব্রিগেড সংলগ্ন বিভিন্ন জায়গায় মোতায়েন থাকবে পুলিশ বাহিনী।

ব্রিগেড সমাবেশে আসা গাড়ি রাখার জন্য ব্রিগেড সংলগ্ন নির্দিষ্ট জায়গার ব্যবস্থা করা হয়েছে।  ময়দান এলাকায় গাড়ি পার্কিং ছাড়াও এ জে সি বসু রোড, মেয়ো রোডের মতো কিছু রাস্তায় গাড়ি রাখার ব্যবস্থা করা হয়েছে।
আরও খবর: সমর্থন নেই! পুলিশি অনুমতির দোহাই দিয়ে প্রত্যাহার নবান্ন অভিযান

এই সমাবেশকে কটাক্ষ করেছেন তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি বলেন, সিপিএমের কোনও ভিত্তি নেই। যাঁরা ওই সমাবেশে যাবেন, তাঁরাও ভোটটা বিজেপিকে দেবেন- খোঁচা কুণালের।

Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...