Monday, April 6, 2026

ভাঙড়ে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর- আগুন, অভিযোগের আঙ্গুল আইএসএফের দিকে

Date:

Share post:

অশান্ত ভাঙড়। শুক্রবার গভীর রাতে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় ২ নম্বর ব্লকের চকমরিচা তেতুলতলার ঘাট এলাকায় তৃণমূল কংগ্রেসের (TMC) দলীয় কার্যালয় ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় উত্তপ্ত এলাকা। রাতের অন্ধকারে বেশ কয়েকজন দুষ্কৃতী শাসকদলের পার্টি অফিসে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি জ্বালিয়ে দেয় বলে জানা গেছে। পুড়িয়ে দেওয়া হয়েছে বিধায়ক শওকত মোল্লার ছবিও। খবর পাওয়া মাত্রই সকালে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলেন বিধায়ক। এই ঘটনায় অভিযোগের আঙ্গুল আইএসএফের (ISF) দিকে।

ওয়াকফ বিরোধী আন্দোলনের জেরে গোটা সপ্তাহ জুড়েই নানা সময় খবরের শিরোনামে থেকেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। শুক্রবার রাতে পরিকল্পিতভাবে তৃণমূলের পার্টি অফিসে হামলা চালানো হয়েছে বলে ঘাসফুল শিবিরের তরফে অভিযোগ উঠতে শুরু করেছে। তৃণমূল কর্মী সমর্থকরা বলছেন শুধু যে মুখ্যমন্ত্রী এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ছবি পোড়ানো হয়েছে তাই নয়, ভিতরের আসবাবপত্রও সব ভেঙে ফেলা হয়েছে। পাশাপাশি কার্যালয়ে থাকা একটি টিভি চুরি গেছে বলে খবর মিলেছে। নওশাদ সিদ্দিকী আইএসএফএর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। গোটা ঘটনার তদন্তে উত্তর কাশীপুর থানার পুলিশ।

 

Related articles

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...