Monday, June 8, 2026

গ্যালারি ভরাতে আজ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশেষ পাখা, দর্শকদের জন্য সানস্ক্রিনের ব্যবস্থা!

Date:

Share post:

তাপপ্রবাহের সতর্কতার মাঝে শনিবারের বিকেলে গুজরাট টাইটান্স বনাম দিল্লি ক্যাপিটালসের (GT vs DC) ম্যাচে দর্শকদের জন্য বিশেষ পাখার ব্যবস্থা করা হলো। স্টেডিয়ামে যাতে দর্শকদের কোনও অসুবিধা না হয় সেই কথা মাথায় রেখে বিশেষ সানস্ক্রিন রাখার ভাবনা চিন্তাও রয়েছে বলে জানা যাচ্ছে। সমগ্র ব্যবস্থাপনায় গুজরাট ফ্র্যাঞ্চাইজি।

হাওয়া অফিসের (IMD) রিপোর্ট অনুযায়ী, খেলার সময় আহমেদাবাদে তাপমাত্রা ৪১ ডিগ্রি পর্যন্ত হতে পারে। গুজরাট টাইটান্স (GT) কর্তৃপক্ষ জানিয়েছে দর্শকরা কেউ যাতে অসুস্থ না হন সেই কথা মাথায় রেখে পর্যাপ্ত পানীয় জল, ওআরএস এবং ওষুধের ব্যবস্থা থাকছে। যে সমস্ত স্ট্যান্ডে কড়া রোদ ঢোকে, সমর্থকদের কথা ভেবে সেখানে বিশেষ স্ট্যান্ড ফ্যান থাকবে। তাছাড়াও থাকবে সানস্ক্রিন। কিন্তু এতেও গ্যালারি ভরবে কি? চলতি মরশুমে আইপিএলে (IPL 2025) যে কটা ম্যাচ দুপুরে হয়েছে তার বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে স্টেডিয়ামের অনেকটা অংশ জুড়ে দর্শকাসন প্রায় ফাঁকা থাকছে। বিষয়টা ভাবাচ্ছে GT ফ্রাঞ্চাইজি কর্তাদেরও। আপাতত ৬ ম্যাচে ১০ পয়েন্ট পেয়ে দিল্লি ক্যাপিটালস শীর্ষে রয়েছে। অন্যদিকে, ৮ পয়েন্ট নিয়ে গুজরাট দ্বিতীয় স্থানে। আজ দেখার চোট আঘাতের সমস্যা আর আবহাওয়ার চোখরাঙ্গানিকে উপেক্ষা করে ঘরের মাঠে কতটা দাপট দেখাতে পারেন শুভমন – সুদর্শনরা।

 

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...