Saturday, April 4, 2026

অগ্রিম টাকার আবেদন, ছত্তিশগড়ে পরিযায়ী শ্রমিকদের নখ উপড়ে নিল মালিক!

Date:

Share post:

পরিযায়ী শ্রমিকদের যে নরেন্দ্র মোদি সরকার মানুষ বলেই গণ্য করে না তার প্রমাণ মিলেছিল করোনার সময়। লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিককে (migrant labour) গোটা দেশে মৃত্যুর মুখে ছেড়ে দিয়েছিলেন হঠাৎ লকডাউন জারি করে। সেই বিজেপির রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর অমানুষিক অত্যাচার করা হবে, এটা যেন দস্তুর। ঠিক যেমন বিজেপি শাসিত ছত্তিসগড়ে (Chhattisgarh) টাকা চাওয়ায় উপড়ে নেওয়া হল পরিযায়ী শ্রমিকদের নখ (nail)। প্রমাণসহ অভিযোগ দায়ের হলেও গ্রেফতার হয়নি অভিযুক্ত কারখানার মালিক।

রাজস্থানের (Rajasthan) ভিলওয়ারের বাসিন্দা অভিষেক ভাম্বি ও বিনোদ ভাম্বি ছত্তিশগড়ের কোবরা জেলায় একটি আইসক্রিমের কারখানায় কাজ করতে যায়। পরিবারে টাকার প্রয়োজন থাকায় মালিক ছোটু গুর্জরের কাছে অগ্রিম কুড়ি হাজার টাকা চায়। মালিক অস্বীকার করলে চাকরি ছেড়ে দেওয়ার কথা বলে। তাতেই চরম নৃশংসতার মুখে পড়তে হয় তাদের।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল (ভাইরাল ভিডিওর সত্যতা বিশ্ব বাংলা সংবাদ যাচাই করেনি) হয় যেখানে দেখা যায় দুই শ্রমিককে (migrant labour) অর্ধনগ্ন করে প্রথমে বৈদ্যুতিক শক দেওয়া হচ্ছে। পরে চেপে ধরে তাদের নখ (nail) উপড়ে নেওয়া হচ্ছে। এই ঘটনার পরই তারা রাজস্থান পালিয়ে যায়। ভিলওয়ারে গিয়ে তারা অভিযোগ দায়ের করে।

রাজস্থান (Rajasthan) পুলিশ সেই অভিযোগই জিরো এফআইআর করে পাঠায় ছত্তিশগড় (Chhattisgarh) পুলিশের কাছে। এরপরই তদন্তে নামে সিভিল লাইন্স থানার পুলিশ। সেখানে মালিক ছোটু গুর্জর দাবি করে ওই দুই কর্মীর টাকা চুরি করেছিল। আর এরপরেই গ্রেফতারিতেও লাগাম টানে ছত্তিশগড় পুলিশ।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...