Saturday, March 14, 2026

দিলীপের থেকে প্রচারের আলো কাড়তে বালুরঘাট থেকে ভবানীপুর অশান্তির চেষ্টা সুকান্ত-শুভেন্দুর

Date:

Share post:

দল যতই কোণঠাসা করার চেষ্টা করুক রাজ্য রাজনীতিতে তাঁর উপস্থিতি এক বিয়ে করেই জানান দিয়ে দিলেন বর্ষীয়ান বিজেপি নেতা দিলীপ ঘোষ। গত কয়েকদিন ধরে তাঁর বিয়ের খবরে উত্তাল বঙ্গ রাজনীতি। সংবাদমাধ্যমের বেশ খানিকটা অংশ জুড়ে রয়েছে দিলীপের বিয়ের খবর। আর এতে নাকি গায়ে জ্বালা ধরেছে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের। এই কারণে দিলীপের বিয়ের পরের বালুরঘাট গিয়ে অশান্তি বাঁধিয়ে প্রচারের আলো টানতে চেয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ওয়াকফ নিয়ে মুর্শিদাবাদের অশান্তির প্রতিবাদে কলকাতার ভবানীপুরে সভা করে সংবাদমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এই নিয়েই রাজনৈতিক মহলে চর্চা- দিলীপের প্রচারের আলো কমাতেই এই প্রচেষ্টা পদ্ম শিবিরের অন্যান্য নেতানেত্রীদের।

শুক্রবার রিঙ্কু মজুমদারের সঙ্গে গাঁটছড়া বাঁধেন দিলীপ ঘোষ। সকালে তাঁর বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানিয়ে এসেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তবে ব্যক্তিগতভাবে বা সোশ্যাল মিডিয়ায় দিলীপকে শুভেচ্ছা জানাতে দেখা যায়নি বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীকে। রাজ্য রাজনীতিতে আগে থেকেই চর্চা রয়েছে দিলীপের বিপরীত শিবিরে রয়েছেন শুভেন্দু। কারণ যাই হোক, মুখে কুলুপ বিরোধী দলনেতার। শনিবার তাঁকে বিষয় সংবাদ মাধ্যম প্রশ্ন করলে শুভেন্দু বলেন, ”দল তো শুভেচ্ছা জানিয়েইছে, আমি আলাদা করে কী বলব?” মুর্শিদাবাদের ঘটনার প্রতিবাদে কলকাতার ভবানীপুরে মিছিল করেন বিরোধী দলনেতা। এলগিন রোডে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ির সামনে থেকে মিছিল শুরু হয়ে প্রায় দেড় কিলোমিটার পথ ধরে চলে। ছিলেন মীনাদেবী পুরোহিত, তাপস রায়েরাও।

এদিকে এদিন আন্দোলনের নাটক সুকান্তরও। শনিবার দুপুরে রণক্ষেত্র হয়ে ওঠে বালুরঘাট জেলাশাসকের দফতরের বাইরে। বিজেপির গুণ্ডামিতে মাথা ফেটে এক পুলিশ কর্মী। বিজেপি কর্মীরা এসডিও অফিসের সামনের ব্যারিকেড ভাঙার চেষ্টা চালায়। পুলিশ বাধা দিলে শুরু হয় ধস্তাধস্তি। এই অভিযানকে দিলীপ ঘোষ, শুভেন্দুর সঙ্গে সুকান্তর প্রতিযোগিতা বলে কটাক্ষ তৃণমূলের।

আর রাজনৈতিক মহলের মতে, এই কদিন দিলীপ ঘোষ রাজনৈতিক কর্মসূচির বাইরে যেভাবে বিয়ে নিয়ে সংবাদমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং প্রচারের আলো টেনেছেন তাতেই গোষ্ঠীকোন্দলে জর্জরিত বিজেপির শীর্ষ নেতৃত্বের জ্বালা ধরেছে। সেই কারণে তাঁরা আলাদা আলাদা ভাবে অশান্তি সৃষ্টি করে প্রচারের আলো টানতে চেয়েছেন। কিন্তু তা সত্বেও শনিবার ও চর্চায় দিলীপ-রিঙ্কুর কালরাত্রি ও ফুলশয্যা।

আরও পড়ুন – রাজনৈতিক অ্যাসাইনমেন্ট! মহিলাদের সাদা কাগজে সই করাচ্ছে জাতীয় মহিলা কমিশন

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...