Tuesday, April 7, 2026

কেরলে কাজে গিয়ে খুন বাংলার যুবক, পরিবারের পাশে বিধায়ক

Date:

Share post:

ভিন রাজ্যে কাজে গিয়ে খুন হলেন বাংলার যুবক। মৃতের নাম সুশান্ত রায় (২৮)। ধূপগুড়ির বারঘরিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভেমটিয়া এলাকার বাসিন্দা। দু’মাস আগে বাড়ি ছেড়ে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিল সুশান্ত। সেখানে কাজ শেষ করে বাড়ি ফিরে বিয়ের পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু রবিবার রাতে সব শেষ হয়ে যায়। গতকাল রাত দুটো নাগাদ সুশান্তর জামাইবাবু কেরল থেকে ফোন করে জানান সুশান্তর মৃত্যু হয়েছে। তাঁকে খুন করা হয়েছে। কান্নার রোল পড়ে যায় গোটা পরিবারের। গ্রামের যুবকে মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার সকালে মৃতের পরিবার যায় ধূপগুড়ি থানায়। এই ঘটনায় কেরল পুলিশ ১ জনকে গ্রেফতার করেছে। ধূপগুড়ির বিধায়ক অধ্যাপক নির্মল চন্দ্র রায় বলেন, “বাইরে আছি তাই আজ যেতে পারলাম না ধূপগুড়ি ফিরেই পরিবারের সঙ্গে দেখা করব। এই কঠিন পরিস্থিতিতে সবরকমভাবে পরিবারটির পাশে আছি।”

আরও পড়ুন – ONGC-র কারখানায় বিধ্বংসী আগুন, প্রশ্ন অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...