Saturday, April 4, 2026

খড়গপুর আইআইটিতে চতুর্থ বর্ষের পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার! রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য

Date:

Share post:

খড়গপুর আইআইটিতে (Kharagpur IIT) চতুর্থ বর্ষের পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ছাত্র মহারাষ্ট্রের বাসিন্দা, নাম অনিকেত ওয়ালকর (২২)। তিনি ওশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড নোভাল আর্কিটেকচার (Ocean Engineering and Naval Architecture) বিভাগের ছাত্র ছিলেন। রবিবার রাতে সহপাঠীদের ডাকাডাকিতে সাড়া না মেলায় নিরাপত্তারক্ষীরা আইআইটির জগদীশচন্দ্র বোস হস্টেলের দরজা ভেঙে রুমে ঢুকতেই ঝুলন্ত দেহ উদ্ধার হয়। আত্মহত্যা বলেই প্রাথমিক অনুমান পুলিশের। শুরু হয়েছে তদন্ত।

মহারাষ্ট্রের গোন্ডিয়া জেলার বাসিন্দা অনিকেত থাকতেন আইআইটি খড়গপুরের জগদীশচন্দ্র বসু (J.C Bose) হলে। তাঁর রুম নম্বর ছিল সি-২১৪(C- 214)। সূত্রের খবর, রবিবার রাতে হস্টেলে নিজের ঘরেই ছিলেন মহারাষ্ট্রের ওই ছাত্র। সহপাঠীরা ডাকাডাকি করলেও সাড়া না-মেলায় খবর যায় নিরাপত্তারক্ষীদের কাছে। তাঁরা দরজা খুলে গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলন্ত অনিকেতকে দেখে পুলিশে খবর দেন। আত্মহত্যা নাকি অন্য কোনও রহস্য, ছাত্র মৃত্যুর তদন্তে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে খড়গপুর টাউন থানার পুলিশ (Kharagpur Town Police)।

গত ১২ জানুয়ারি আই আই টি ক্যাম্পাস থেকেই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র একুশ বছর বয়সী সাওন মালিকের দেহ উদ্ধার করেছিল পুলিশ। সেই ঘটনার তিনমাসের মাথায় ফের এক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে। মৃতের পরিবারের সদস্যরা ইতিমধ্যেই বাড়ি থেকে রওনা দিয়েছেন বলে জানা গেছে।

Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...