Friday, June 26, 2026

বীরবাহা হাঁসদার গাড়ির সামনে উল্টে গেল টোটো, আহতদের নিয়ে হাসপাতালে মানবিক মন্ত্রী

Date:

Share post:

রবিবার রাতে মেদিনীপুর শহরের গির্জা মোড়ের কাছে দুর্ঘটনার কবলে পড়ল বনদফতরের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদার (Birbaha Hansda) গাড়ি। ঝাড়গ্রামের দিকে যাওয়ার সময় তাঁর গাড়ির সামনে একটি টোটো নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। মন্ত্রী অক্ষত থাকলেও আহত হন এক শিশু-সহ টোটোর তিন যাত্রী। বিন্দুমাত্র সময় নষ্ট না করে বীরবাহা নিজের গাড়িতে করে আহতদের নিয়ে পৌঁছে যান মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে (Midnapore Medical College and Hospital) । তাঁর এই মানবিক পদক্ষেপের প্রশংসা করছেন প্রত্যক্ষদর্শীরা।

দুর্ঘটনার প্রসঙ্গে বীরবাহা জানান,”টোটোটা আমার গাড়ির সামনে এসেই উলটে গিয়েছিল। টোটোতে একজন মহিলা এবং ৯ মাসের বাচ্চা ছিল। আরও এক ভদ্রলোক ছিলেন। সম্ভবত মহিলার ভাই। ওঁদের হাত-পা ছড়ে গিয়েছে। বাচ্চাটাকে নিয়ে চিন্তা ছিল।” পুলিশ সূত্রে জানা গেছে, কেরানিচটি থেকে শহরের রাস্তা ধরে ঝাড়গ্রামের পথে যাচ্ছিলেন মন্ত্রী বীরবাহা। তখনই গির্জা মোড়ের কাছে দুর্ঘটনা ঘটে। আহতদের চিকিৎসায় যাতে কোনও অসুবিধা না হয় সেদিকেও নজর রাখার কথা জানিয়েছেন বনমন্ত্রী।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...