Monday, March 16, 2026

জিন্দালদের তাপ বিদ্যুৎকেন্দ্রের হাত ধরে বদলে যাবে শালবনি: সৌরভ

Date:

Share post:

সোমবার শালবনিতে তাপবিদ্যুৎকেন্দ্রের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং সজ্জন জিন্দাল (Sajjan Jindal)। উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও (Sourav Ganguly)। এই তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রতিষ্ঠার মধ্যে দিয়ে কীভাবে রাজ্যের সামগ্রিক উন্নয়ন হবে তা বলতে গিয়ে সৌরভ বলেন, যে কোনও শিল্পই সেখানকার আশেপাশের পরিবেশ বদলে দেয়। আগামী ৫ বছরে অনেক কর্মসংস্থান হবে পশ্চিম মেদিনীপুরের।

আর তার ইঙ্গিত যে এখন থেকেই পাওয়া যাচ্ছে সে কথা প্রকাশ করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বর্ণনা করেন, এখানে যখন আসছিলাম শুধু সিমেন্টের কারখানা দেখিনি। ডানদিকে খেলার মাঠ, যারা কাজ করবেন তাঁদের থাকার জায়গা দেখলাম। এর থেকেই প্রমাণিত এখানে শুধু বিদ্যুৎ উৎপাদন হবে না, শালবনির তাপ বিদ্যুৎকেন্দ্রের (power plant) পাশাপাশি এলাকারও উন্নয়ন হবে।

এদিন ২০০০ একরের জেএসডব্লু (JSW) ইন্ডাস্ট্রিয়াল পার্কের উদ্বোধনও করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই তাপবিদ্যুৎ কেন্দ্রের হাত ধরেই বাংলায় বিপুল কর্মসংস্থান হবে। ১৬০০ মেগাওয়াটের এই দুটি বিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে রাজ্যের ২৩ টি জেলার বাসিন্দারাই উপকৃত হবেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের (বিজিবিএস) মঞ্চে তাপবিদ্যুৎ প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন সজ্জন জিন্দাল।

spot_img

Related articles

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...

হেমন্ত কী হবেন হিমন্ত-নিধনের অস্ত্র: অসমে অস্তিত্ব টিকিয়ে রাখতে ভিন্ন লড়াই কংগ্রেসের

বিধানসভা নির্বাচনের আগে বিজেপির মুখ্যমন্ত্রীর আগ্রাসী নীতিতে চাপে অসম কংগ্রেস। একদিকে সাংসদ তথা অসম কংগ্রেস সভাপতি গৌরব গোগোইয়ের...

আলিপুরদুয়ারে আদিবাসী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা, প্রতিবাদে পথে তৃণমূল

আলিপুরদুয়ার জেলার শামুকতলা থানার অন্তর্গত একটি গ্রামে ৬১ বছরের এক আদিবাসী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক...

রাজ্য প্রশাসনে বড় রদবদল: ৭ আইএএস অফিসারের বদলির নির্দেশ নবান্নের

রাজ্য প্রশাসনের বিভিন্ন স্তরে ফের এক দফা রদবদল করল নবান্ন। শনিবার রাজ্যের পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দফতরের তরফে...