Friday, June 5, 2026

মেশিনে সোনা রাখলেই টাকা ট্রান্সফার ব্যাঙ্কে! চমকে দিল সাংহাইয়ের গোল্ড ATM 

Date:

Share post:

এটিএম (ATM) মানেই যখন তখন টাকা তোলা এবং জমা দেওয়ার সহজ ব্যবস্থা। কিন্তু সবটাই প্রযোজ্য নগদের ক্ষেত্রে। তবে এবার এই ধারণার একটু বদল ঘটতে চলেছে। এখন থেকে মেশিনে টাকার পরিবর্তে সোনা রাখলে সমপরিমাণ মূল্য ক্রেডিট হয়ে যাবে ব্যাংকের অ্যাকাউন্টে! নেপথ্যে চিনের সাংহাই শহরের গোল্ড এটিএম (Gold ATM)। বিষয়টি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল অভিনব এই যন্ত্রের কর্মপদ্ধতি।

সাম্প্রতিককালে সোনার দামের পারদ ক্রমশই ঊর্ধ্বমুখী হয়ে চলেছে। মার্কেট বিশেষজ্ঞরা মনে করছেন, হলুদ ধাতু বিক্রির জন্য এটাই আদর্শ সময়। আর সেই সুযোগকে কাজে লাগিয়েই চিনের কিংহুড গ্রুপ (Kinghood Group) নামে এক সংস্থা সাংহাইয়ের একটি মলে অভিনব গোল্ড এটিএম বসিয়েছে। এই মেশিনে গয়না রাখলে আধুনিক প্রযুক্তির সাহায্যে মেশিন সেটি গলিয়ে, ওজন করে, শুদ্ধতা বিচার করে নিয়ে বাজারদর অনুযায়ী সমপরিমাণ অর্থ সরাসরি ট্রান্সফার করছে ব্যাঙ্কে। এতে দোকানে গিয়ে ঠকে যাওয়ার আশঙ্কা থাকছে না। তানসু ইয়েগেন নামে এক ব্যক্তি গোল্ড এটিএমের একটি ভিডিও শেয়ার করেছেন সোশাল মিডিয়ায়। সাংহাইয়ের মলে লাইন দিয়ে এটিএমে সোনার গয়না বিক্রি করার জন্য ভিড় উপচে পড়তে শুরু করেছে। সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত ভিডিও দেখে অনেকে আবার সন্দেহ প্রকাশ করে প্রশ্ন তুলছেন, যে এই গোল্ড এটিএমে যে চোরাই সোনা বিক্রি করা হচ্ছে না তা যাচাই করার কোন উপায় আছে কি? বলাইবাহুল্য, উত্তর মেলেনি। একটু বলে রাখা দরকার, ভারতেও সোনা সংক্রান্ত একটি বিশেষ মেশিন সম্প্রতি বসেছে কর্নাটকে। তবে সেখানে সোনালী ধাতু বিক্রি করা যায় না বরং কেনাকাটা করা যায়। এই মেশিনের নাম ‘টিএমসিসি গোল্ডসিক্কা’ (TMCC Gold Sikka)। যেখানে গ্রাহকরা সহজেই ২৪ ক্যারেটের খাঁটি সোনার কয়েন কিনতে পারবেন। বাজারে সোনার বর্তমান দাম অনুযায়ী টাকা দিলেই ০.৫, ১, ২, ৫ ও ১০ গ্রামের সোনার কয়েন মিলবে এই এটিএম থেকে। কর্নাটকের ‘তুমকুর মার্চেন্টস ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি’র (TMCC) উদ্যোগে এই মেশিন বসানো হয়েছে সে রাজ্যে। এখনও পর্যন্ত বেশ ভালই সাড়া মিলেছে।

 

Related articles

দফতর বন্টনের দিন হঠাৎ দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর! কারণ ঘিরে কৌতুহল 

শুক্রবার সকাল পর্যন্ত মনে করা হচ্ছিল আজই রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টন (Distribution of Portfolios to Ministers) হবে, কিন্তু...

১.১০ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি, পরিবেশ রক্ষায় পশ্চিমবঙ্গকে শীর্ষে নিয়ে যাওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর 

বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day) উপলক্ষ্যে শুক্রবার সকালে নলবনে 'একটি গাছ মায়ের নামে' কর্মসূচিতে অংশ নিয়ে বৃক্ষরোপণ...

দিল্লিতে মারাত্মক কাণ্ড, ফ্ল্যাট থেকে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ! 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের (Debosmita Paul) রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মাথায় ভারী বস্তু...

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...