Monday, March 16, 2026

সমবায় নির্বাচনে জয়জয়কার: ইটাবেড়িয়ায় বাম-বিজেপিকে উড়িয়ে দিল তৃণমূল

Date:

Share post:

তৃণমূলস্তর থেকে দলকে শক্তপোক্ত করতে নির্দেশ দিয়েছেন খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই জেরে সমবায়স্তরে নিজেদের জয়ের নিশান ওড়াতে শুরু করেছে তৃণমূল। সোমবার পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর-২ ব্লকের ইটাবেড়িয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালকমণ্ডলীর নির্বাচন ছিল। সেখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ে তৃণমূলের কাছে পরাজিত হল বাম ও বিজেপি।

নির্বাচনে সমবায়ের সব ক’টি আসন দখল করেছে তৃণমূল। এই সমবায়ের মোট আসন নটি। সোমবার নির্বাচনের মাধ্যমে সব ক’টি আসন দখল করতে সক্ষম হয়েছে তৃণমূল। এই সমবায় আগেও তৃণমূলের দখলে ছিল। তবে গত পঞ্চায়েত নির্বাচনে সমবায়টি যে গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অর্থাৎ ইটাবেড়িয়া বিজেপির দখলে চলে যায়। এরপর থেকে দলকে চাঙ্গা করতে মাঠে নেমে পড়েন নেতা-কর্মীরা। তাতেই সোমবারের সমবায় নির্বাচনে সাফল্য মিলল। সমবায়ে মোট ভোটার ৬০৯ জন। যার মধ্যে সোমবার ভোট পড়েছে ৫৫০টি। সকাল থেকে নির্বাচনকে কেন্দ্র করে পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। বিকেলে ভোট গণনা হতেই দেখা যায় তৃণমূলের জয়জয়কার।

আরও পড়ুন – এসএসসি ভবনে আইনি পর্যালোচনা, বাইরে গন্ডগোলের চেষ্টা শিক্ষকদের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...

হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন: কটকে মৃত ১০ রোগী, গাফিলতির অভিযোগ!

হাসপাতালে সুস্থ হতে এসে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হল ১০ রোগীর। মধ্যরাতের ভয়াবহ আগুনে ওড়িশার কটকের এসসিবি...