Monday, April 6, 2026

বাগুইআটিতে ট্রলি ব্যাগে মিলল মহিলার দেহ! চাঞ্চল্য এলাকায় 

Date:

Share post:

ফের ট্রলি ব্যাগে উদ্ধার দেহ, এবার ঘটনাস্থল বাগুইআটির (Baguiati) দেশবন্ধু নগর। মঙ্গলের সকালে রাস্তার পাশে রক্তমাখা ট্রলি দেখে সন্দেহ হয় স্থানীয়দের। পুলিশ পৌঁছেব্যাগ থেকে উদ্ধার করে মহিলার দেহ। তাঁর শরীরে একাধিক আঘাতে চিহ্ন রয়েছে বলে জানা গেছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরজি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) পাঠানো হয়েছে। মৃতার পরিচয় জানার চেষ্টা চলছে।

স্থানীয়দের অনুমান অন্য কোথাও খুন করে এখানে দেহ সমেত ট্রলিব্যাগ ফেলে রাখা হয়েছে। ইতিমধ্যেই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে কে বা কারা এইভাবে ব্যাগ রেখে গেল তা জানার চেষ্টা করছে বাগুইআটি থানার পুলিশ।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...