Saturday, June 20, 2026

সকলের ধর্মীয় অনুভূতিকে মর্যাদা দিয়েই দিঘায় জগন্নাথধাম! বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

উদ্বোধনের দিন যতই এগিয়ে আসছে তত সেজে উঠছে দিঘার জগন্নাথধাম। দফায় দফায় পরিদর্শন করছেন জেলা ও রাজ্য প্রশাসনের আধিকারিকরা। মন্দির ঘিরে সাধারণ মানুষের আবেগ ও উন্মাদনা তুঙ্গে। মঙ্গলবার মেদিনীপুরে সরকারি পরিষেবা প্রদান ও সৌরবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন অনুষ্ঠান থেকে জগন্নাথধাম নিয়ে মুখ্যমন্ত্রী বললেন, ‘আপনাদের সকলের ধর্মীয় সেন্টিমেন্টকে মর্যাদা দিয়েই পুরীর মন্দির যেমন সমুদ্রের ধারে, দিঘার সমুদ্রের ধারেও তেমন জগন্নাথ মন্দির করে দেওয়া হচ্ছে। যেটা চওড়ায় আরও একটু বড় হচ্ছে।’

উদ্বোধনের দিন বাড়তি ভিড় এড়াতে ব্লকে ব্লকে এলইডি স্ক্রিনেরও ব্যবস্থা করেছে প্রশাসন। এদিন মুখ্যমন্ত্রী সেকথা মঞ্চ থেকে জানিয়ে দেন সকলকে। উদ্বোধনের দিন সাংস্কৃতিক অনুষ্ঠানের চূড়ান্ত প্রস্তুতি নিতে সোমবার বিকেলে মন্দিরচত্বর ঘুরে দেখে গিয়েছেন নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। তাঁর দল নৃত্য পরিবেশন করবেন। মঙ্গলবার থেকেই মূল রাস্তায় যাবতীয় রংবাহারি আলো লাগানোর কাজ শুরু হয়ে গিয়েছে। চন্দননগর থেকেও বিশেষ চোখধাঁধানো আলো আনা হয়েছে। সেই আলোতে জগন্নাথ থেকে শুরু করে বিভিন্ন দেবদেবীর ছবিও রাখা আছে। এছাড়াও মন্দিরের সামনের ফাঁকা অংশে সবুজ ঘাসের কার্পেট বিছানোর কাজ চলছে জোরকদমে। মন্দিরের সামনে রাস্তার ওপারে নেচার পার্ক সম্পূর্ণভাবে প্রস্তুত। সুউচ্চ চৈতন্যদ্বারের কাজও শেষ পর্যায়ে। প্রস্তুত জগন্নাথধাম ঘাট। মন্দিরের আশেপাশে যেসব বহুতল রয়েছে সেগুলোর কোথায় ওয়াচ টাওয়ার করা হবে সেগুলো চিহ্নিত করা হচ্ছে।

আরও পড়ুন – বাইপাস সার্জারি সফল! স্থিতিশীল রাজ্যপাল সিভি আনন্দ বোস

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...