Tuesday, March 31, 2026

কারাগারেই ‘সেক্স রুম’! দরজা খোলা রেখে সঙ্গমের ছাড়পত্র বন্দিদের

Date:

Share post:

কারাবাসের সাজা ভোগ করার মাঝেই নজরবন্দি হয়ে প্রিয় মানুষের সঙ্গে সঙ্গমের সুযোগ সংশোধনাগারের অন্দরেই (love making room in prison )! শর্ত একটাই, মিলন কক্ষের (Sex Room) দরজা বন্ধ করা যাবে না। নিরাপত্তার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত। তবে এ সুযোগ এদেশে নয়, পাওয়া যাবে বিদেশে। জেলবন্দিদের দাম্পত্য অধিকারের ক্ষেত্রে যুক্ত হল নতুন এক অধ্যায়। ইটালির (Itally) একটি সংশোধনাগারের বন্দিদের যৌন মিলন কক্ষের অনুমোদন দিল সেদেশের আদালত।

বলিউড ওয়েব সিরিজের গল্পের মতো এবার জেল বন্দিদের নিজের পার্টনারের সঙ্গে শারীরিক মিলনের অনুমতি মিলল। তবে সবটাই করতে হবে সংশোধনাগারের সেক্স রুমের ভিতরে। ইটালির সাংবিধানিক আদালতের একটি রায়ে বলা হয়েছে, স্ত্রী বা দীর্ঘমেয়াদি সঙ্গীদের সঙ্গে জেলের মধ্যেই যৌন মিলনের অধিকার দেওয়া হচ্ছে বন্দিদের। সে সময় কোনও নিরাপত্তা রক্ষীরা থাকবেন না বটে, কিন্তু মিলন কক্ষের দরজা বন্ধ করা যাবে না। অনুমতিপ্রাপ্ত বন্দিরা সেই ঘরে নির্ধারিত সময়ে তাঁর স্ত্রী বা সঙ্গীর সঙ্গে সঙ্গমে লিপ্ত হতে পারেন, তার জন্য খাট -বিছানা -বালিশ এমনকি সংলগ্ন শৌচালয়ও থাকবে।ফ্রান্স, জার্মানি, স্পেন, নেদারল্যান্ডস, সুইডেন আগেই সংশোধনাগারে বন্দিদের দাম্পত্য সুখের ব্যবস্থা করেছিল। এবার সেই তালিকায় জুড়ে গেল ইটালির নাম। তবে গ্যাংস্টার, জীবনের ঝুঁকি রয়েছে এমন বন্দি এবং ধর্ষক বা যৌন হেনস্থায় জড়িত বন্দিদের এই সুযোগ দেওয়া হবে না।

 

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...